ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘করোনায় অর্ধেক যাত্রী পরিবহনে ভাড়া বাড়ছে ৬০ ভাগ’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • / 109

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের ১৮ দফা নির্দেশনায় ফের গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে। আর এ কারণে বর্তমান ভাড়ার ৬০ ভাগ বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মহাখালীর সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক জরুরি বৈঠকে ভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় ফের গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। তবে কবে থেকে এই আইন কার্যকর হবে সেটা নির্দিষ্টভাবে বলা হয়নি।

এর আগে গত বছরে করোনা সংক্রমণ শুরু হলে ওই বছরের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন বাস মালিকদের দাবির মুখে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছিল সরকার।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘করোনায় অর্ধেক যাত্রী পরিবহনে ভাড়া বাড়ছে ৬০ ভাগ’

আপডেট সময় : ০৬:১৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১