Publisher
২৪ এপ্রিল ২০২১, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে কাউন্সিলর লায়েকের বাসায় হামলা

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসা ও কার্যালয়ে হামলা-ভাঙচুরকারীদের সনাক্ত করা হয়েছে।
ঘটনার পর পুলিশ বাসার সিসিটিভি ফুটেজ দেখে এসব সন্ত্রাসীদের সনাক্ত করে। পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, যারা হামলা করেছে সিসিটিভি ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা গেছে। তারা হচ্ছে, যুবদল নেতা মোহাম্মদ লাহিন, এরশাদ, রাশিদ, সাগর, বিদ্যুৎ, আনন্দ, মুন্না ও তাদের আরো কয়েকজন সহযোগী রয়েছেন।
তিনি বলেন, ভোটের সময় আমার সাথে যারা ছিলেন এবং কাজ করেছিলেন তাদের বাসায়ও হামলা চালানো হয়। আমার বাসার বিদ্যুৎ লাইন এবং সিসিটিভির ক্যাবল কেটে দেয়া হয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে সন্ত্রাসীদের চিনতে পেরেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি এস.এম আবু ফরহাদ বলেন, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় কয়েক জনকে চিহ্নিত করতে পেরেছেন। মামলা দায়েরের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর মুন্সিপাড়াস্থ কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসা এবং কার্যালয়সহ আশপাশ আরও অন্তত ২০টি বাসায় একই সঙ্গে হামলা চালায় ১৫-২০ জন দুর্বৃত্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০