Publisher
২১ মে ২০২১, ৭:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলের যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা ফিলিস্তিনি জনগণের জয়:হামাস

ইসরাইলের যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণাকে ফিলিস্তিনি জনগণের জয় হিসেবে অভিহিত করেছে হামাস। বৃহস্পতিবার রাতে দলটির এক কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন। তারা যুদ্ধবিরতিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘পরাজয়’ বলেও মন্তব্য করে।

হামাস নেতা আলী বারাকেহ বলেছেন, ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা দিলেও চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত না হওয়া অবধি তারা সতর্ক থাকবে।

টানা ১১দিন বিমান হামলার পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরাইল। ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভা কমিটির বৈঠকের পর ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি হয় বলে বিসিসির প্রতিবেদন বলা হয়। কমিটির বিবৃতিতে বলা হয়েছে- তারা যুদ্ধবিরতিতে সম্মত। তবে এই যুদ্ধবিরতি হবে পারস্পরিক ও নিঃশর্ত। ১২ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা বলা হলেও ইসরাইলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতিতে মিশর, কাতার ও জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

১১ দিনে ইসরাইলি বিমান হামলা ও হামাসের রকেট হামলায় অন্তত ৬৫ শিশু, ৩৬ নারীসহ ২৩২ জনের প্রাণ গেছে। হামাস অবশ্য তার যোদ্ধাদের ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি। আর ইসরাইলে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১০

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১১

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১২

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৩

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৪

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৫

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১৬

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

১৭

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

১৮

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১৯

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

২০