Ritesh Beghi
৩০ মে ২০২৬, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘২০৩০ বিশ্বকাপে খেলার যোগ্যতাও রোনালদোর আছে’

পর্তুগালের হয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৬ সালে ইউরোপিয়ান শিরোপা জিতলেও এখনো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পাননি তিনি। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরে এবার সমর্থকদের মধ্যে প্রত্যাশা অনেক বেশি, কারণ ধারণা করা হচ্ছে এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ আসর।

তবে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ এই ধারণার সঙ্গে একমত নন। ২০৩০ সালের বিশ্বকাপে স্পেন ও মরক্কোর সঙ্গে যৌথ আয়োজক থাকবে পর্তুগাল। ফলে নিজ দেশে বিশ্বকাপ খেলার সুযোগও পেতে পারেন রোনালদো, তখন তার বয়স হবে ৪৫ বছর। এই বয়সেও তার বিশ্বকাপে খেলা অসম্ভব নয় বলে মনে করেন মার্তিনেজ।

কাদেনা সার রেডিও-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ নিয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়। তার সেই যোগ্যতা আছে।’

জাতীয় দলের হয়ে ২০০৩ সালে অভিষেকের পর রোনালদো এখন পর্যন্ত ২২৬ ম্যাচে ১৪৩ গোল করেছেন, যা পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ। তিনি একমাত্র খেলোয়াড়, যিনি পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন।

মার্তিনেজ আরও বলেন, রোনালদো অন্য অনেক তারকার মতো শুধুমাত্র শিরোপা বা ব্যক্তিগত অর্জনের জন্য খেলে না; তার মধ্যে রয়েছে আলাদা মানসিকতা ও অদম্য ক্ষুধা। তিনি বলেন, ‘আমরা পর্তুগালের সব তরুণ ফুটবলারদের কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আদর্শ পৌঁছে দিতে চাই, কারণ সে একজন রোল মডেল।’

তিনি আরও যোগ করেন, ‘রোনালদো কেবল একটি নির্দিষ্ট দলীয় কিংবা ব্যক্তিগত শিরোপা জেতার জন্য খেলে না। সে তার ভেতরের ক্ষুধা দিয়ে খেলে। ক্রিশ্চিয়ানো যাই জিতুক না কেন, পরের দিন উন্নতি করার জন্য একই ক্ষুধা থাকবে।’

অন্যদিকে কোচ জানান, রোনালদোর মানসিকতা তাকে আলাদা করে তোলে। তিনি বলেন, ‘আমি চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ব্যালন ডি’অর জেতা অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি এবং পরের দিন তাদের ক্ষুধা কমে যায়। রোনালদোর ক্ষেত্রে সে ভিন্ন এক মানসিকতার উদাহরণ।’

চলতি আসরে দারুণ ফর্মে থাকা রোনালদো আল নাসরের হয়ে ২৮ গোল করে সৌদি প্রো লিগ শিরোপাও জিতেছেন। ২০২২ সালে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটি তার প্রথম লিগ শিরোপা।

আসন্ন বিশ্বকাপে পর্তুগাল তাদের অভিযান শুরু করবে ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০