Publisher
১৫ জানুয়ারী ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্মার্ট ভূমিসেবা বাস্তবায়ন করা হবে – ভূমিমন্ত্রী নারায়ন চন্দ চন্দ্র

নিজস্ব প্রতি‌বেদক: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থায় কর্মরত আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করে প্রধানমন্ত্রীর পরিকল্পিত ইশতেহারের অংশ স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করব।

রবিবার সকালে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি ও মন্ত্রণালয়ের কার্যক্রমের বিষয়ে অবহিতকরণ সভার পর সাংবাদিকদের সাথে এক মিট-দ্যা-প্রেসে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ চন্দ্র এই কথা বলেন। এসময় ভূমি সচিব মোঃ খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ের সকল অতিরিক্ত সচিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে বক্তব্যের শুরুতেই নারায়ন চন্দ্র চন্দ মহান স্রষ্টার কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় মুক্তির ঐতিহাসিক সংগ্রামের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসাথে বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরই আগস্টের সকল শহিদ, পঁচাত্তর সালের ৩রা নভেম্বর কারাগারের অভ্যন্তরে নিহত জাতীয় চার নেতা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী সকলের প্রতিও শ্রদ্ধা জানান নতুন ভূমিমন্ত্রী।

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ মিট-দ্যা-প্রেসে আরও বলেন, স্মার্ট ভূমিসেবা বাস্তবায়নে আমরা সকল অংশীজনের সহায়তা চাই। বাংলাদেশের প্রতিটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমির সাথে জড়িত এজন্য টেকসই ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নাগরিক অংশগ্রহণের বিকল্প নেই।

ভূমি মন্ত্রণালয়কে একটি ‘চ্যালেঞ্জিং’ মন্ত্রণালয় হিসেবে বর্ণনা করে নতুন ভূমিমন্ত্রী বলেন, আমরা পরিকল্পনাসমূহ পর্যালোচনা করব এবং কিভাবে এগিয়ে গেলে ভূমি বিষয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনাসমূহ দ্রুত টেকসইভাবে বাস্তবায়ন করা যাবে তা পরীক্ষা করে সেভাবেই কাজ করব।

ভূমিসেবা ডিজিটাইজেশন বাস্তবায়ন ও ভূমি বিষয়ক গুরুত্বপূর্ণ নতুন আইন প্রণয়নে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বের সাধুবাদ জানিয়ে নতুন ভূমিমন্ত্রী বলেন, তিনি অনেক উদ্যোগী ছিলেন এবং অনেকটা ‘রিলিজিয়াসলি’ (ধারাবাহিক ও নিয়মতান্ত্রিকভাবে) ভূমিসেবা ডিজিটাইজেশনের কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন। তিনি যে পর্যন্ত অগ্রগতি রেখে গিয়েছেন আমরা তা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন কোথাও অনিয়ম হলে তা আপনারা তুলে ধরবেন, ভালো কাজ হলেও তাও তুলে ধরবেন। আমরা আপনাদের সহযোগিতা চাই, এতে আমাদের কাজের গতি আরও বাড়বে

ভূমি অফিসে হয়রানি প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ভূমিমন্ত্রী বলেন, যেকোনো ধরণের নাগরিক হয়রানির বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে থাকব। এছাড়া আমরা ডিজিটাইজেশন পরিকল্পনা এমনভাবে করছি যেখানে সিস্টেমই হয়রানির সুযোগ না দেয়। দুর্নীতি সংশ্লিষ্ট আরেকটি প্রশ্নের উত্তরে ভূমিমন্ত্রী বলেন, আমি নিজে পরিচ্ছন্ন ভাবে কাজ করব, আমি আশাকরি ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত সকল দপ্তর/সংস্থায় কর্মরত আমার সহকর্মী সবাই পরিচ্ছন্ন ভাবে কাজ করবেন – এর ব্যত্যয় হলে প্রচলিত আইনে বিচারের আওতায় আসতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০