বগুড়ায় অনুষ্ঠিত হলো দুইশ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৩৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / 79
বগুড়ার গাবতলীতে অনুষ্ঠিত হলো দুইশ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। মেলার প্রধান আকর্ষণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা নানান প্রজাতির বিশালাকৃতির মাছ। ঐতিহ্যবাহী এই আয়োজন উপলক্ষে হাজার হাজার মানুষের মিলনমেলায় ঘটে এই মেলায়। মেলায় শিশু-কিশোরদের জন্য নাগরদোলা, সার্কাস, মটরসাইকেল খেলা সহ বিভিন্ন প্রকারের আয়োজন নজরকাড়ে দর্শনার্থীদের। এবছরেরে মেলায় প্রায় কয়েককোটি টাকার মাছ বেচাকেনা হয়েছে বলে জানান আয়োজকরা।
দীপক সরকার
বগুড়া প্রতিনিধি

























