Ritesh Beghi
২৯ এপ্রিল ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্দি এড়াতে আত্মহত্যা করা সৈন্যদের ‘বীর’ আখ্যা দিলেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অংশ নেওয়া উত্তর কোরীয় সৈন্যদের প্রশংসা করেছেন। যারা বন্দি হওয়া এড়াতে আত্মহত্যা করেছেন তাদের বীর আখ্যা দিয়েছেন তিনি। 

উত্তর কোরিয়া রাশিয়ার বাহিনীর সঙ্গে মিলিয়ে কুরস্ক অঞ্চলে আনুমানিক ১৪ হাজার সেনা পাঠিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও দক্ষিণ কোরীয় সূত্র জানিয়েছে। এসব সেনার মধ্যে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে, যেখানে ৬ হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। খবর আল আরাবিয়ার।

দক্ষিণ কোরিয়া, ইউক্রেন এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, কিছু উত্তর কোরীয় সেনা বন্দি হওয়ার পরিবর্তে আত্মবিস্ফোরণ বা আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নিয়েছে।

রাশিয়ার সামরিক কর্মকর্তাদের এবং নিহত সেনাদের পরিবারের জন্য আয়োজিত এক স্মরণসভায় মঙ্গলবার কিম জং উন প্রথমবারের মতো এই সেনাদের আচরণের কথা উল্লেখ করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত বক্তব্য অনুযায়ী, তিনি তাদের ‘নায়ক’ হিসেবে আখ্যায়িত করেন।

কিম বলেন, যারা বন্দি হওয়ার লজ্জা এড়াতে আত্মধ্বংস বা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তারা কেবলই নায়ক নয়, বরং সম্মুখ যুদ্ধে প্রাণ দেওয়া যোদ্ধারাও বীর।

তিনি আরও বলেন, যুদ্ধে বেঁচে ফেরা সেনারাও দেশপ্রেমিক হিসেবে বিবেচিত।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার বিনিময়ে উত্তর কোরিয়া অর্থনৈতিক সুবিধা এবং সামরিক প্রযুক্তি পাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০