news desk
১৪ ফেব্রুয়ারী ২০২১, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় এমপি পুত্র সনিসহ আ’লীগের চার নেতা দল থেকে বহিস্কার

বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনিসহ চার নেতাকে দল থেকে সাময়িক ভাবে বহিস্কার করেছে উপজেলা আওয়ামীলীগ। তবে তাদেরকে স্থায়ী বহিস্কারের সুপারিশপত্র জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের নিকট পাঠানো হয়েছে। ১৩ ফেব্রæয়ারি শনিবার সন্ধ্যার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।
বহিস্কারের সুপারিশকৃত নেতারা হলেন, বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসীন আলম ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইমরুল কায়েস সেলিম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করেন। এই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহর সাথে ওই চার নেতা নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। একারনে বাংলাদেশ আওয়ামী লীগ ধুনট উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী চার নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। তৃতীয় ধাপে ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ্ মেয়র নির্বাচিত হয়েছেন।
তবে সাময়িক বহিস্কারের বিষয়ে ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসিফ ইকবাল সনি জানান, এ ধরনের কোন চিঠি বা নোটিশ আমি পাইনি এবং এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি।

বগুড়া প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১২

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৪

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৫

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৬

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৭

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৮

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৯

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

২০