news desk
৩ মার্চ ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী দুই সপ্তাহের মধ্যে মশা নিয়ন্ত্রণে আসবে || মেয়র শেখ ফজলে নূর তাপস

আগামী দুই সপ্তাহের মধ্যে মশা নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (৩ মার্চ) দুপুর ১টার দিকে নিয়মিত সাপ্তাহিক পরিদর্শনে গিয়ে পান্থকুঞ্জ এসটিএস উদ্বোধন শেষে এই আশাবাদ ব্যক্ত করেন ডিএসসিসি মেয়র।
এ সময় মেয়র তাপস বলেন, ‘আমরা বছরব্যাপী সমন্বিত মশক নিধন কর্মসূচি শুরু করেছি। ফলে এই বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল। ডিসেম্বর পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়েছি। তবে এই সময়ে কিউলেক্স মশার ব্যাপকতা বেড়েছে। ডেঙ্গু নিয়ে কাজ করার কারণে কিউলেক্সের দিকে আমরা নজর দিতে পারিনি। এক্ষেত্রে আমাদের পরামর্শদাতা এবং বিশেষজ্ঞদের নির্দেশনা ভুল ছিল। আমাদের বিশেষজ্ঞরা ঘটনা ঘটার পর বড় বড় পরামর্শ দেন। তারা আমাদের ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছিলেন। যদিও এখন আমরা নতুন কৌশল নিয়েছি। মশা নিধনে আমরা কীটনাশক পরিবর্তন করেছি। আশা করি, আমরা ডেঙ্গুর মতো কিউলেক্স মশার ব্যাপকতাও নিয়ন্ত্রণ করতে পারব।’

মেয়র তাপস আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই খালের বর্জ্য অপসারণের কাজ শুরু করেছি। সেখান থেকে আমরা দুই লাখ মেট্রিক টন ময়লা তুলেছি। কিউলেক্স মশা বদ্ধ ময়লা পানিতে হয়। ফলে আমরা যদি খালগুলো পরিষ্কার করতে পারি তাহলে দ্রুত মশা নিয়ন্ত্রণে আসবে। এক্ষেত্রে ঢাকাবাসীকে একটু ধৈর্য ধরতে হবে। পাশাপাশি এবছর এপ্রিল থেকেই আমরা ডেঙ্গুর জন্য কার্যক্রম শুরু করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০