news desk
১৫ মার্চ ২০২১, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তঃজেলা মোটরসাইকেল চোরাচালান চক্রের ৫ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাচালান চক্রের ৫ জন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার (১৫ মার্চ) দুপুরে আন্তঃজেলা চোরাচালান চক্রের ওই ৫ সদস্যকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল রবিবার (১৪ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মোটরসাইকেল চুরির ঘটনায় ঐ উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার সাইফুর রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
চোরাচালান চক্রের গ্রেপ্তারকৃত সদস্যরা হলেন, উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরির হাট গ্রামের নুরুজ্জামানের ছেলে মোঃ মেহেদী হাসান মোহন (২০), বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারি গ্রামের রফিকুল ইসলামের ছেলে সেলিম আলম ওরফে মামুন (২২), পাটগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড বানিয়াপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ রনি (২২), পাটগ্রাম পৌরসভার ৭ নং ওয়ার্ড রহমানপুর আনন্দবাজার এলাকার রবিউল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২১), পাটগ্রাম পৌরসভার ২ নং ওয়ার্ড সোহাগপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মাহফুজার রহমান ওরফে লিটু হোসেন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার সাইফুর রহমানের বাবা মোটরসাইকেল মসজিদের পাশে রেখে নামাজ পড়তে যায়। নামায পড়া শেষে তিনি দেখতে পায় তার মোটরসাইকেল চুরি হয়েছে।
বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করলে, পুলিশ সুপার আবিদা সুলতানা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকারের নির্দেশনায় পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে।
পরে চুরি যাওয়া ওই মোটরসাইকেলের সূত্রধরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাচালান চক্রের ৫ জন সদস্যকে গ্রেপ্তার ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যমতে চোরাই মোটরসাইকেলসহ জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ও রংপুর শহর হতে চুরি হওয়া তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়ছে। গ্রেপ্তারকৃতদেরকে আজ দুপুরে আদালতের পাঠানো হয়েছে।

মোঃ ইউনুস আলী,
লালমনিরহাট প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০