news desk
২৩ মার্চ ২০২১, ৫:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছী উপজেলা আ.লীগের সম্মেলন মঙ্গলবার

নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। সম্মেলনকে ঘিরে বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেজেছে বর্ণিল সাজে! অপর দিকে সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

প্রায় দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। গত সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ৭ ডিসেম্বর।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মো. শফি মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু খালেদ বুলুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলার সকল সংসদ সদস্য উপস্থিত থাকবেন।

সম্মেলনে মূল প্রতিদ্বন্দীতা হবে সভাপতি ও সম্পাদক পদের জন্য। সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দীতা করবেন সাবেক সংসদ সদস্য ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আকরাম হোসেন চৌধুরী, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন এবং বর্তমান সভাপতি আবু জাফর মো. শফি মাহমুদ। অন্যদিকে সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দীতা করবেন বর্তমান সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মণ্ডল, প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দিন, কামরুল ইসলাম পল্টন ও বাবর আলী।

সম্মেলন ভোটের মাধ্যমে হবে নাকি সিলেকশনে হবে জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু জাফর মো. শফি মাহমুদ বলেন, অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটের জন্য কাউন্সিলর তৈরি করা নেই। যদি ভোটের মাধ্যমে কাউন্সিল হয় তাহলে তাৎক্ষণিক কাউন্সিলর তৈরি করে ভোট নেওয়া হবে।

খালিদ হোসেন মিলু
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০