news desk
৩ ডিসেম্বর ২০১৯, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

প্রাইম টিভি বাংলা (অনলাইন)ঃ

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোঃ সাগর (১৭) নামে এক কিশোর খুন হয়েছেন। মঙ্গলবার সকালে দক্ষিন কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজার বড় মসজিদ রোডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার ও সন্দেহজনক একজনকে আটক করেছে পুলিশ।সাগরের পরিবার দক্ষিন কেরানীগঞ্জের কালীগঞ্জ নামাপাড়ার ১ নাম্বার বাড়ীতে থাকেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অজ্ঞাত কয়েক জন কিশোর সাগরকে ছুরি দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সাগর কেরানীগঞ্জের আলম টাওয়ারে দর্জির কাজ করতো। সোমবার সারা রাত কাজ করার পর মঙ্গলবার সকালে বাসায় ফেরার পথে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায় এবং হত্যা করে। তারা আরো জানায়, কিছুদিন আগে একই এলাকার তার কয়েকজন বন্ধুদের সাথে ঝগড়া হয়। সেই ঝগড়ার সূত্র ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করেন তারা। তবে কি কারনে ঝগড়া হয়েছিল সে বিষয়ে তারা অবগত না বলে জানান পরিবারের সদস্যরা।

দক্ষিন কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ আক্কাস মিয়া জানায়, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার এবং সন্দেহভাজন এক কিশোরকে আটক করা হয়েছে।নিহতের লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের খেলাধুলা রুখবে মাদক ও মোবাইল আসক্তি

ইতালি কখনো কারও কাছে ভিক্ষা বা মিনতি করে না: ট্রাম্পকে মেলোনি

২৭ বছর আগে যেভাবে ব্রাজিলকে হারিয়ে রূপকথা লিখেছিল হাইতি

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে সবার ওপরে মেসি

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে?

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক

সমঝোতা চুক্তি ইরানের আগ্রহ নয়, মার্কিন মরিয়াভাবের ফসল: খামেনি

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

১০

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১১

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১২

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৩

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

১৪

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

১৬

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১৮

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৯

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

২০