লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলায় মানুষের প্রধান অর্থকারী ফসল হলো ভুট্টা চাষাবাদ। জেলা থেকে দেশে ভুট্টার চাহিদা সিংহভাগ পুরণ হয়। কোন প্রকৃতি দুর্যোগ না হলে এ বছর জেলায় ভুট্টা চাষাবাদ লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাবে। অবস্থা দেখে মনে হচ্ছে ফলনও ভালো হবে। ইতোমধ্যে চর এলাকাগুলোতে ভুট্টা তোলা শুরু হয়েছে।
প্রতিবিঘা ভুট্টা ক্ষেতের পাতা ও গাছের মাথা কাটতে ২ জন করে শ্রমিক লাগলেও নিম্ন আয়ের মানুষজন তা বিনামূল্যে করে দিচ্ছে। তারা ভুট্টা গাছের পাতা ছিঁড়ে ও মাথা কেটে নিয়ে হাট বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। লাভবান হচ্ছে ভুট্টা চাষিরা আর জীবিকা নির্বাহ করে সংসারের অভাব দূর করছেন কর্মহীন নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুরেরা।
অপরদিকে দামে কম হওয়ায় গো-খাদ্য হিসেবে অনেকেই ভূট্টার পাতা কিনে নিচ্ছে। বাজারে এর চাহিদাও প্রচুর। এতে একদিকে নিম্ন আয়ের মানুষজনের আয় হচ্ছে, অন্যদিকে কম দামে বিভিন্ন গবাদিপশু খামারিরা পশুর খাদ্য পাচ্ছে ও কৃষকদের ভুট্টা উৎপাদনে খরচও কমে যাচ্ছে।
সরেজমিনে জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধাহাট, পারুলিয়াহাট, সানিয়াজান বাজার, বড়খাতা, ঘুন্টিবাজার, কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাট, ভোটমারীসহ জেলার বিভিন্ন স্থানে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ভুট্টা পাতার হাট বসছে।
উপজেলার ভোটমারী এলাকার দিনমজুর কোনা মিয়া বলেন, বর্তমানে এলাকায় কোনো কাজ নেই। অভাব অনাটনের মাঝে দিন কাটাচ্ছি। তার উপরে লকডাউন। ফলে স্ত্রীসহ প্রতিদিন সকালে ডাউয়াবাড়ীর চরে গিয়ে ভুট্টা পাতা ছিঁড়ে ভোটমারী বাজারে বিক্রি করি। এতে প্রতিদিন ২৫০থেকে ৩’শ টাকা পর্যন্ত আয় হয়। এ দিয়ে কোনো রকম সংসার চলছে। পাতার জন্য ক্ষেত মালিকদের কোনো টাকা দিতে হয় না। কয়েকদিন পর ভুট্টা তোলা শুরু হলে তখন ভুট্টা তোলার কাজ করবো।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন
১
ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু
২
বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী
৩
বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ
৪
এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী
৫
ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত
৬
ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ
৭
বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর
৮
বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ
৯
ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির
১০
নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার
১১
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫
১২
৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা
১৩
সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ
১৪
ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি
১৫
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৬
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই
১৭
গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর
১৮
পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী