Publisher
২৪ এপ্রিল ২০২১, ৬:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে রানা প্লাজা ভবন ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: সাভারে রানা প্লাজা ভবন ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বজন ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৪ এপ্রিল) সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে সকাল ৮টা থেকে শুরু হয় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

এ সময় নিহত শ্রমিকদের জন্য দোয়া করা হয়। এছাড়া রানা প্লাজা ধসের ঘটনায় অভিযুক্তদের বিচার ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থাসহ নানা দাবি করেন তারা।

এ সময় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বাংলানিউজকে বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনেই ফুল দিয়েছি। রানা প্লাজা ঘটনার ৭ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনার বিচারকাজ শেষ হয়নি। প্রতিশ্রুতি মতো দেওয়া হয়নি শ্রমিকদের ক্ষতিপূরণ। রানা প্লাজা দুর্ঘটনায় অনেক শ্রমিকের জীবন অন্ধকারে চলে গেছে। সরকার তাদের নামমাত্র কিছু ক্ষতিপূরণ দিলেও অনেক পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে। তারা রানার ফাঁসির দাবি জানিয়ে সব শ্রমিকের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানান।

সকাল থেকে রানা প্লাজার সামনে মোতায়েন করে রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ। অস্থায়ী বেদির সামনে কাউকে বেশি সময় অবস্থান করতে দেওয়া হচ্ছে না। শ্রদ্ধা জানানো শেষে বেদির সামনে থেকে লোকজনদের সরিয়ে দিচ্ছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০