নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাস ফেরত বৃদ্ধ মাহফুজুর রহমান জামসেদকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
কুয়েত ফেতর জামসেদ গতরাতে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলানের নেতৃত্বে একদল অতর্কিত হামলা চালায়। এ সময় তারা জামসেদকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জামসেদকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের বিচার দাবি করেছে ভূক্তভোগি জামসেদের পরিবারের সদস্যরা।
তবে ঘটনার পর থেকে পালাতক থাকায় অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। ।
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান।