Ritesh Beghi
১৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছেংগারচর পৌরসভায় ন্যায়বিচার প্রতিষ্ঠারে নূরুল হক সরকারের মতবিনিময় সভা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের জনগণের সঙ্গে মেয়র প্রার্থী নূরুল হক সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে ৬ নম্বর ওয়ার্ডের জিনিয়া চৌরাস্তা মোড়ে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ছেঙ্গারচর পৌর মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকার বলেন, “আমি নির্বাচিত হলে পৌরসভায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক ও নিরাপদ পৌরসভা গড়ে তোলা হবে।” তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, ছেঙ্গারচর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হান্নান লস্কর, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, মো. ইব্রাহীম, যুবদল নেতা মো. হৃদয় মিয়াজী, জিয়াউল হক, মো. ইদ্রিস মিয়া, মো. আলী আজ্জম, মো. নূরে আলম, মো. শাকিল বেপারী, মো. কবির হোসেন ও মো. মুজাম্মেল বেপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা পৌর এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নাগরিক সেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০