Publisher
২১ মে ২০২১, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটাল মাধ্যমে অবমুক্ত হচ্ছে সিয়াম ও পরীমনি জুটির ‘বিশ্বসুন্দরী’

নিজস্ব প্রতিবেদক: করোনাকালে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার ঝুঁকি নিচ্ছেন না বেশিরভাগ দর্শক। তাদের জন্য (আজ ২১ মে) ডিজিটাল মাধ্যমে অবমুক্ত হচ্ছে সিয়াম ও পরীমনি জুটির ‘বিশ্বসুন্দরী’। ফলে দেশের বাইরের দর্শকরাও ঘরে বসে সহজে দেখতে পারবেন চয়নিকা চৌধুরীর প্রথম ছবিটি। এজন্য কোনো অ্যাপ সাবস্ক্রাইব করার দরকার হবে না।

ছবিটির প্রযোজা প্রতিষ্ঠান সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড জানিয়েছে, https://bishwoshundori.maasranga.tv/ লিংকে প্রবেশ করে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে এক বা একাধিক টিকিটের জন্য আবেদন করা যাবে।

এসএমএস বা ই-মেইলের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে। দিনের চারটি নির্ধারিত সময়ের (দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা) যেকোনো একটি নির্বাচন করে একজন দর্শক ১২ ঘণ্টার মধ্যে এক বা একাধিকবার ‘বিশ্বসুন্দরী’ দেখতে পারবেন।

টিকিটের মূল্য ২০০ টাকা। টিকিট সংগ্রহের জন্য বাংলাদেশের দর্শকরা বিল পরিশোধ করতে পারবেন মাস্টারকার্ড, ভিসা কার্ড, অ্যামেক্স, ডিবিবিএল নেক্সাস, কিউ-ক্যাশ, ইউনিয়ন পে, নগদ, রকেট, বিকাশে। দেশের বাইরের দর্শকরা ভিসা ক্রেডিট/ডেবিট, স্ট্রাইপ, পেপাল ও মাস্টারকার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পায় ‘বিশ্বসুন্দরী’। এটি এখন দেশের ২০টি প্রেক্ষাগৃহে চলছে। রুম্মান রশীদ খানের কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে এতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা, আনন্দ খালেদ, খালেদ হোসেন সুজনসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০