news desk
২৩ জুলাই ২০২১, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে এক হাসপাতালে করোনা পজেটিভ, অন্যটিতে নেগেটিভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাব্বি গাজী নামে এক প্রবাসী যুবকের করোনা পরীক্ষার ফলাফল ইউএস বাংলা মেডিকেল কলেজে পজিটিভ পরদিন নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেগেটিভ ফলাফল এসেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ওই যুবকের করোনার ফলাফল নেগেটিভ আসে বলে তিনি জানান। দায়িত্বশীল এ ধরনের মেডিকেল কলেজ হাসপাতালে ভুল রিপোর্টের কারনে চরম ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীসহ স্থানীয় এলাকাবাসী। এ ব্যপারে স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসি রাব্বি গাজী।
প্রবাসী রাব্বি গাজী (২৮) অভিযোগ করে জানান, তিনি উপজেলার গোলাকান্দাইল ৫ নং ক্যানাল এলাকার সুলতান আহাম্মেদ গাজীর ছেলেছ। তিনি গত ৪ বছর ধরে সে কাতারে বসবাস করে আসছে। চলতি বছরের প্রথমদিকে তিনি দেশে আসেন। রাব্বি গাজী ২০ জুলাই পূনরায় কাতার যাওয়ার জন্য গত ১৭ জুলাই ইউএস বাংলা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার নমুনা দেন। ১৮ জুলাই তার করোনা পজিটিভ আসে। এ কারণে বাধ্য হয়ে তার ২০ জুলাইয়ের তার কাতারের ফ্লাইটটি বাতিল করতে হয়। এতে তার বিমানের ভাড়ার প্রায় দেড় লাখ টাকা লোকসানের সম্মূখীন হয়। পূনরায় ফলাফল যাচাইয়ের জন্য ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নমুনা দিয়ে আসে। ২০ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে এসএমএসের মাধ্যমে তার করোনার ফলাফল নেগেটিভ আসে। এতে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। তিনি অভিযোগ করে আরো বলেন, ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কারণে আমার দেড় লাখ টাকা লোকসান হলো। আমি আমার এ দেড়লাখ টাকা ফেরত চাই। এছাড়া এ হাসপাতালে আরো এ ধরনের ভুল রিপোর্ট আসার অভিযোগ রয়েছে। তিনি ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বিষয়ে স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে ইউএস বাংলা মেডিকেল কলেজের কাষ্টমার কেয়ারের ইনচার্জ ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আব্দুর রহমান রনি বলেন, একদিনের ব্যবধানে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ অথবা পজিটিভ আসতেই পারে। এ রোগীর শারিরিক কনডিশনের উপর নির্ভর করে।##

তাং ২৩/০৭/২০২১ ইং
জাহাঙ্গীর মাহমুদ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১০

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১১

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১২

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১৩

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৪

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৫

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৬

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১৭

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১৮

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৯

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

২০