Publisher
১০ অগাস্ট ২০২১, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় টিকা ফুরিয়ে  যাওয়ায়, টিকাদান কর্মসূচি বন্ধ

রাসেল হাওলাদার, বরগুনা প্রতিনিধি: বরগুনায় টিকা শেষ হয়ে যাওয়ায় আপাতত টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন করে টিকার বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনার সিভিল সার্জন।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল থেকে বরগুনা সদর হাসপাতাল কেন্দ্রে টিকা ফুরিয়ে যাওয়ায় এ কার্যক্রম বন্ধ রয়েছে। সিভিল সার্জন অফিসেও বরাদ্দ টিকার মজুত শেষ হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে ধাপে ধাপে পাথরঘাটা ও আমতলীতে টিকা ফুরিয়ে যাওয়ায় টিকা দেয়া বন্ধ হয়ে যায়। জেলার অন্য দুই উপজেলা বামনা ও বেতাগীতেও টিকা প্রায় শেষ পর্যায়ে।
এদিকে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে টিকা নিতে এসে না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টিকাপ্রত্যাশীরা। যারা এসেছিলেন তারা সবাই টিকা পাওয়ার মেসেজও পেয়েছিলেন।
বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, টিকা মজুত থাকতে থাকতেই আমরা স্বাস্থ্য বিভাগকে অবহিত করেছি এবং তিনদিন আগেই বরগুনায় টিকা আসার কথা ছিল। টিকা শেষ হওয়ায় আপাতত টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, টিকার বরাদ্দ চেয়ে নতুন করে স্বাস্থ্য অধিদফতরে আবেদন করা হয়েছে। টিকা আসার পর বরগুনায় আবার টিকাদান কার্যক্রম শুরু হবে।
এ পর্যন্ত বরগুনায় এক লাখ ১০ হাজার ৮৬০ ডোজ টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে ভারতের কোভিশিল্ডের ৪৭ হাজার ২৬০ ডোজ এবং চীনের সিনোফার্মের ৬৩ হাজার ৪৮০ ডোজ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০