Publisher
২২ অগাস্ট ২০২১, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানবিরোধী সন্ত্রাসীদের দমনে কমিশন গঠন করেছে তালেবান

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে অবস্থান করে পাকিস্তানবিরোধী সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের দমনে একটি কমিশন গঠন করেছে তালেবান। উচ্চক্ষমতাসম্পন্ন এই কমিশনে পাকিস্তানবিরোধী উগ্রবাদীদের ওই প্রতিবেশী দেশে সহিংসতা বন্ধ করা এবং পরিবারসহ সীমান্তের অপর পারে তাদের নিজেদের দেশে ফিরে আসার ব্যাপারে কাজ করছে। ভয়েস অব আমেরিকা একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এই খবর পেয়েছে।

সূত্রটি জানিয়েছে তালিবান প্রধান হায়বাতুল্লাহ আখুনজাদা ইসলামাবাদের অভিযোগের পরিপ্রক্ষিতে এই ত্রিপক্ষীয় প্যানেল গঠন করেন। ইসলামাবাদ অভিযোগ করেছে যে তেহরিকে তালিবানে পাকিস্তান (টিটিপি) , যারা পাকিস্তানি তালিবান নামেই পরিচিত, তারা আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে।

ইসলামাবাদের ওই সূত্রটি বলছে, ‘আফগান তালিবান কমিশনটি টিটিপি নেতাদের হুঁশিয়ার করে পাকিস্তানের সাথে তাদের সমস্যার নিষ্পত্তি করতে এবং পাকিস্তানি সরকারের কাছ থেকে সম্ভাব্য ক্ষমা পেয়ে সপরিবারে স্বদেশে ফিরে আসতে বলেছে।

এ ব্যাপারে একটি গোপন সূত্র নাম না প্রকাশ করার শর্তে বিস্তারিত ঘটনাটি প্রকাশ করেছে । তারা বলছে, বিষয়টি স্পর্শকাতর এবং মিডিয়ার কাছে কথা বলার অনুমতি তাদের নেই।

এ বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানের তালিবান কর্মকর্তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
সূত্র : ভয়েস অব আমেরিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১০

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১২

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৩

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৪

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৫

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৬

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৭

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৮

চীনের পথে প্রধানমন্ত্রী

১৯

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

২০