Publisher
২২ সেপ্টেম্বর ২০২১, ৮:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোট চাইতে ৪০ হাজার ইউনিট কমিটি করছে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভোটকেন্দ্রভিত্তিক ‘ইউনিট কমিটি’ গঠন শুরু করেছে। প্রতিটি কমিটিতে সদস্য থাকবেন ন্যূনতম ১৫০ জন। এভাবে সারা দেশে মোট ৪০ হাজার ১৯৯টি কমিটি গঠন করা হবে। অর্থাৎ, বাংলাদেশে যতগুলো ভোটকেন্দ্র রয়েছে, প্রতি কেন্দ্রের জন্য একটি করে কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির কাজ হবে নির্দিষ্ট কেন্দ্রের ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া। সরকারের উন্নয়ন-সংবলিত লিফলেট বিতরণ করা। এছাড়া নাশকতা প্রতিরোধ এবং ভোটকেন্দ্র সুরক্ষা করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করাও এই কমিটির দায়িত্ব।

দলীয় সূত্র জানায়, ইউনিট কমিটি গঠনে মূল ভূমিকা পালন করবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে কমিটি গঠন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সংসদ সদস্য ও উপজেলা/থানা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের পরামর্শ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গঠিত ইউনিট কমিটি জেলা/মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে সংগঠনের দপ্তরে জমা দিতে হবে। এসব কমিটি গঠনের ক্ষেত্রে অনুপ্রবেশকারী, হাইব্রিড, স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্য, চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপকর্মে জড়িতরা যেন কমিটিতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বলা হয়েছে, যদি এসব ইউনিট কমিটি করার ক্ষেত্রে কোনো প্রকার বিতর্কিত ব্যক্তি অনুপ্রবেশ করে, তাহলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ব নিতে হবে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। পাশাপাশি দলের ত্যাগী ও দুঃসময়ের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং বিভিন্ন সামাজিক পেশায় প্রতিষ্ঠিত সমাজের গ্রহণযোগ্য প্রগতিশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে এসব কমিটি গঠনের লক্ষ্য ঠিক করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশে ইউনিট কমিটি গঠন সম্পন্ন করার টার্গেট নির্ধারণ করা হয়েছে। এলাকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক, মাতব্বর, পল্লি চিকিৎসক, মুক্তিযোদ্ধা, হাজি, কেন্দ্রের নিকটবর্তী দলীয় নেতাকর্মী, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ কমিটিতে স্থান পাবেন। নির্বাচনের আগমুহূর্ত থেকে জনসচেতনতা সৃষ্টি ও নাশকতা প্রতিরোধে এই কমিটির সদস্যরা পাড়া-মহল্লায় টহল দেবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি জোরদারে ৬০ দিনের মধ্যে সব স্তরে ইউনিট কমিটি গঠন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। গত ২০ সেপ্টেম্বর থেকে ইউনিট কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে থানা, ওয়ার্ড ও ইউনিয়ন মিলিয়ে প্রায় ২ হাজার ২০০ ইউনিট কমিটি গঠনের ডেডলাইন দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত টিমগুলোকে। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৬৪টি ওয়ার্ডে ইউনিট কমিটি গঠনের জন্য মহানগরের নেতা ও থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে যুক্ত করে ২৬টি টিম গঠন করা হয়েছে। আর দক্ষিণ আওয়ামী লীগের ৭৫টি ওয়ার্ডে কেন্দ্রভিত্তিক ইউনিট কমিটি গঠনের জন্য আসনভিত্তিক আটটি টিম কাজ করছে। কোনো থানা বা ওয়ার্ড নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি গঠনে ব্যর্থ হলে ঐ থানা বা ওয়ার্ড কমিটি ভেঙে সেখানে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৩৫ ধারার ১ উপধারা অনুযায়ী কমপক্ষে ১৫০ জন সদস্য কোনো ইউনিটে না থাকলে সেটি শাখা ইউনিটের মর্যাদাপ্রাপ্ত হবে না।

ভোটকেন্দ্রভিত্তিক ইউনিট কমিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের নিয়ে ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন করছে তৃণমূল আওয়ামী লীগ। আওয়ামী লীগের ৩০০ আসনের নির্বাচন পরিচালনা করবে এই কেন্দ্রভিত্তিক ইউনিট কমিটি। নির্বাচনি প্রস্তুতি থেকে শুরু করে পোলিং এজেন্ট নিয়োগ, দলীয় নির্দেশনা বাস্তবায়নের কাজটিও তারাই করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০