Publisher
১৫ অগাস্ট ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্রকারীরা রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে: খালিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্রকারীরা শারীরিক হত্যাকান্ডের পরিবর্তে রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে অভিযোগ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ।

মঙ্গলবার বিআইডিব্লিউটিএ ভবনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মত সাহসী দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃত্ব ছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী। বঙ্গবন্ধু রক্ত দিয়ে আরো বেশি ঋণী করে গেছেন। তাঁর রক্তের ঋণ শোধ করতে পারবোনা। কাজের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড একটি নির্মম হত্যাকান্ড । পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড। পৃথিবীর দেশে দেশে হত্যাকান্ড হয়েছে কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো এমন জঘন্যতম হত্যাকান্ড হয়নি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে‌। বঙ্গবন্ধু হত্যাকান্ডের মত এত বড় হত্যাকাণ্ডের বিচার হবেনা- খুনি চক্ররা এটা সংবিধানের সংযোজন করেছিল।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডঃ হারুন-অর-রশিদ। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম মতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শেষে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। প্রতিমন্ত্রী এর আগে বিআইডব্লিউটিএ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর রক্তকে ভয় পায়, তারা তাঁর রক্তকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। সেই রক্তই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে চলেছে। ষড়যন্ত্রকারীরা শারীরিক হত্যাকান্ডের পরিবর্তে রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে । আমাদের সবাইকে এ ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য সচেতন থাকতে হবে। যদি আমরা এবার ব্যর্থ হয়ে যাই তাহলে দেশ ৫০ বছর পিছিয়ে যাবে। আমাদের শপথ নিতে হবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে।

প্রতিমন্ত্রী পরে ঢাকা সদরঘাট টার্মিনালে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে বিআইডব্লিউটিএ আয়োজিত দোয়া মাহফিল, নাবিক ও ঘাটকর্মিদের মাঝে খাদ্য বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারের নতুন ছক জাপান কোচের

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

ময়মনসিংহে হামে চিকিৎসাধীন আরও ১ শিশুর মৃত্যু

নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে পতন

নেইমার কত মিনিট খেলবেন আজ, জানালেন আনচেলত্তি

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ানোর আকুল আবেদন

পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস

১০

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

১১

প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

১২

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

১৩

যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে

১৪

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

১৫

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

১৬

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন উপহার

১৭

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৯

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের

২০