news desk
৩ ফেব্রুয়ারী ২০২০, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে মুক্তিপনে ছেড়ে দেয়ায় ৭ ডিবি পুলিশ বরখস্ত

প্রাইমটিভি বাংলা (অনলাইন)ঃ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে ডিবি(গায়েন্দা) পুলিশের উপ-পরিদর্শকসহ সাত  পুলিশকে প্রত্যাহার(সাসপেন্ড) করা হয়েছে। প্রত্যাহারকৃতরা হচ্ছে ১৪ এসআই সৈয়দ মাহমুদুল ইসলাম, এসআই ফরহাদ আলী, কনস্টবল মোঃ রাজিব আহমেদ,মোঃ সুমন, মোঃ আব্দুল জব্বার, মোঃ রাসেল ও মোঃমুজাম্মেল হোসেন। তারা সকলেই ঢাকা জেলা ডিবি পুলিশ (দক্ষিন) অফিসে কর্মরত ছিলেন।

অপহৃত ব্যক্তির নাম মোঃ সোহেল আহমেদ।পিতার নাম মোঃ আনোয়ার হোসেন মন্টু। সে বর্তমালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের নাজিরেরবাগ এলাকায় জনৈক হাসেম মিয়ার বাড়ির ৫ তলায় স্বপরিবারে বসবাস করেন।

গ্রামের বাড়ী বরিশালের ঝালকাঠি জেলার সদর থানার নেছারাবাদ এলাকায়।  সোহেল জানান, আগানগরের জিলা পরিষদ মার্কেট এলাকায় কাপড়ের ব্যবসা করি। গত ২৯ জানুয়ারী সন্ধ্যায় সদরঘাট থেকে বাসায় ফেরার পথে আলম মার্কেট এলাকায় ডিবি পুলিশ পরিচয় একদল ব্যাক্তি সিভিলে তাকে একটি সাদা মইক্রেবাসে আমাকে তুলে নিয়ে যায়। এরপর তারা আমাকে বিভিন্ন জায়গায় ঘুড়াতে থাকে । এক পর্যাযে তারা আমার পরিবারের কাছে আমাকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবী করে,আমি বলি পুলিশকে বলি আমি গরীব মানুষ পরিবার এত টাকা কেথায় পাবো স্যার ।

রাত সাড়ে ১০টায় বছিলা ব্রীজ পার হয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আমার স্ত্রী সাবিলা ছোট বোন রিজিয়া পারভীল ও ছেলের বউ তানিয়া সাড়ে চার লাখ টাকা দিলে তারা আমাদের সবাইকে গাড়িতে করেই কেরাণীগঞ্জ মডেল থানাধীন লুটেরচর এলাকায় নামিয়ে দেন। পরদিন আমরা সাবাই ঢাকা জেলা পুলিশ সুপার এর অফিসে গিয়ে অভিযোগ জানাই।

ঢাকা জেলা দক্ষিণ ডিবি ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, গত ২৯ জানুয়ারী বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা শুভাঢ্যা নাজিরেরবাগ এলাকার মোঃ সোহেল নামে এক ব্যক্তিকে আটক করে ঢাকা দক্ষিন ডিবি পুলিশের এস আই মাহমুদের একটি টিম।পরে মোটা অর্থের বিনিময়ে ছেড়ে দেয়া হয়েছে,  তবে এঘটনা আমাকে জানানো হয়নি। । এই ঘটনায় ভুক্তভূগি সোহেল ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিখ অভিযোগ করেন। ঘটনাটি প্রাথমিক তদন্ত করে আমি এর প্রমাণ পেয়ে তাদের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে একটি প্রতিবেদন দাখিল করেছি। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে ওইদিনই (৩০ জানুয়ারী বৃহস্পতিবার)এসআই সৈয়দ মাহমুদুল ইসলাম, এসআই ফরহাদ আলী, কনস্টবল মোঃ রাজিব আহমেদ,মোঃ সুমন, মোঃ আব্দুল জব্বার, মোঃ রাসেল ও মোঃমুজাম্মেল হোসেনকে প্রত্যাহার করা হয়। অভিযোগকারী সোহেলকে তদন্তের জন্য ডিবি অফিসে ডাকা হয়েছিল। সে কোন ধরনের ব্যবসায়ী সেই বিষয়ে কোন সঠিক জবাব দিতে পারেনী। তবে কেনো কি কারনে তাকে আটক  করা হয়ে ছিলো তার কারনও বলতে পারেনী সোহেল। পুলিশ আটকের পর অর্থের বিনিময় সোহেলকে ছেড়ে ধেয়ার অভিযোগে সাত জনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে?

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক

সমঝোতা চুক্তি ইরানের আগ্রহ নয়, মার্কিন মরিয়াভাবের ফসল: খামেনি

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

১০

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

১১

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

১২

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১৪

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৬

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৭

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৮

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৯

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

২০