news desk
৪ ফেব্রুয়ারী ২০২০, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয়ে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, মামলা; আটক – ১

প্রাইম টিভি নিউজ ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আকবর আলী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। সোমবার সন্ধ্যার আগে ঘটনাটি ঘটেছে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার বাসস্ট্যান্ডের অদুরে জালাল টাওয়ার মার্কেটের সামনে। হামলার শিকার আকবরের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রয়াত কুখ্যাত সন্ত্রাসী হৃদয় গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। আহত আকবর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

সোনারগাঁও থানা, আহত আকবরের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আকবর সোমবার বিকেলের দিকে প্রতিদিনের ন্যায় চৌরাস্তা কাঁচাবাজারে বাজার করার সময় ছয়হিস্যা গ্রামের পার্শ্ববর্তী নাগেরগাঁও গ্রামের মৃত হযরত আলীর ছেলে ও সোনারগাঁওয়ের প্রয়াত সন্ত্রাসী হৃদয় গ্রুপের মোস্তফা (৩৩), রূপমিয়া (৩৫) আলী মিয়া (২৫) ও আরও অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী তাকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে জালাল টাওয়ার মার্কেটের পাশে একটি নির্জনস্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী আঘাত করে আকবরকে রক্তাক্ত আহত করে। তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুঁটে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত আকবরের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার ধরে সন্ত্রাসীরা তাকে হত্যা করতে চেষ্টা করে।

এ ব্যাপারে আহত আকবর আলীর বাবা আব্দুল আউয়াল বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করেছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আলী মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে?

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক

সমঝোতা চুক্তি ইরানের আগ্রহ নয়, মার্কিন মরিয়াভাবের ফসল: খামেনি

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

১০

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

১১

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

১২

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১৪

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৬

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৭

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৮

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৯

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

২০