news desk
৮ ফেব্রুয়ারী ২০২০, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয়ের ইয়াবা গডফাদার মিন্টু গ্রেফতার

প্রাইম টিভি বাংলা : ‘বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ’ অবশেষে মিন্টু নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১১’র সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে মোগরাপাড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মিন্টু উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের আলী আহম্মদ মিয়ার ছেলে।
র‌্যাব-১১’র অধিনায়ক এডিশনাল ডিআইজি কাইয়ুমুজ্জামান খান জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১১’র একটি চৌকশ দল চৌরাস্তা এলাকার মিঠাই মিস্টি দোকানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় মিন্টুকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৩ হাজার ৩শ ৮৮ পিছ ইয়াবা, তিনটি মোবাইল সেট ও নগদ ৪৩ হাজার ৮শ টাকা উদ্ধার করে। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কাবিলগঞ্জ গ্রামের একাধিক গ্রামবাসী জানান, মিন্টু প্রথমে ফেনসিডিলের ব্যবসা করত। ভারত ও দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে রাজধানী, নারায়ণগঞ্জ, সোনারগাঁওসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী বিক্রি করত। পরবর্তীতে ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে ইয়াবার ডিলার বনে যায়। স্থানীয়রা জানায়, মিন্টু মায়ারমার থেকে সরাসরি লোক মারফতও ইয়াবা দেশে আনত। এক পর্যায় স্থানীয় এলাকায় তার কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠলে এলাকা থেকে গা ঢাকা দেয়। পরবর্তীতে ঢাকায় নিজে ফ্ল্যাট কিনে সেখানে বসবাস শুরু করেন।
তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে এলাকাবাসী দাবি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে?

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক

সমঝোতা চুক্তি ইরানের আগ্রহ নয়, মার্কিন মরিয়াভাবের ফসল: খামেনি

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

১০

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

১১

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

১২

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১৪

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৬

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৭

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৮

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৯

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

২০