admim
৫ মে ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুক্রবার আসছে ছাত্রদের নতুন আরো এক রাজনৈতিক দল, নেতৃত্বে কারা?

অনলাইন ডেস্ক : আগামী শুক্রবার (৯ মে) বাংলাদেশে আরো একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে। জুলাই আন্দোলনে নেতৃত্বে থাকা একটি অংশ, যারা নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেননি তারাই মূলত এই রাজনৈতিক দলটি নিয়ে আসছেন।

নতুন এই রাজনৈতিক দলটির নামও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এর নাম হবে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)।

এই দল গঠনের উদ্যোক্তা জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। তারা দুজনই জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
৯ মে দলের আত্মপ্রকাশের তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, ‘৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

যেখানে জুলাই গণ-অভ্যুথানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই এ কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজনসহ আপ বাংলাদেশের ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সংগঠকরা উপস্থিত থাকবেন।’
তবে নতুন এই রাজনৈতিক দলটির নেতৃত্বে কে কারা থাকবেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শীর্ষ পদে কতজনকে রাখা হবে, সে বিষয়ে স্পষ্ট করেননি কেউ।
নতুন রাজনৈতিক দল তৈরির জন্য গত মার্চ মাস থেকে কাজ করছেন জুনায়েদ ও রাফে। ওই সময় নিজেদের ফেসবুকে পোস্ট দিয়ে একটি নতুন প্ল্যাটফরম তৈরির ঘোষণা দেন। এরপর বিভিন্ন সময় বেশ কয়েকটি এলাকায় ঘুরে মতামত সংগ্রহ করেন। পরামর্শ নেন অনলাইনেও।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশে ছেড়ে পালানোর পর থেকে দেশে বেশ কয়েকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি ছাড়াও নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আ-আম জনতা পার্টি… গত আট মাসে এমন অন্তত দুই ডজনের বেশি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১০

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১১

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

১২

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১৩

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১৪

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১৫

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৬

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৭

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৮

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৯

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

২০