admim
৭ মে ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান নাকি ভারত?

অনলাইন ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। কাশ্মীর হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নিয়েছে, পাশাপাশি দেশ দুটি সামরিকভাবেও সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে অনেকর আশঙ্কা করা হচ্ছিল। এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা।

মধ্যরাতে পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের।

এমন পরিস্থিতিতে ভারত–পাকিস্তানের সামরিক সক্ষমতার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

‘গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (জিএফপি) ২০২৫’-এর তালিকায় সামগ্রিকভাবে ভারত রয়েছে চতুর্থ অবস্থানে এবং পাকিস্তান রয়েছে ১২তম স্থানে। ভারতের শক্তিমত্তা স্কোর ০.১১৮৪ এবং পাকিস্তানের স্কোর ০.২৫১৩। উল্লেখ্য, স্কোর যত কম, শক্তি তত বেশি।

‘গ্লোবাল ফায়ারপাওয়ার সূচক (জিএফপি) ২০২৫’ অনুসারে করা ওই প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ভারতের শক্তিশালী অবস্থানের পেছনে রয়েছে শক্তিশালী জনসংখ্যা, বিশাল প্রতিরক্ষা বাজেট এবং বৈচিত্র্যময় সামরিক সম্পদের প্রতিফলন।

অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী, বিশেষ করে চীনের ওপর নির্ভরশীলতা রয়েছে। ফলে নির্দিষ্ট খাতগুলোয় প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি।

পারমাণবিক শক্তি

পারমাণবিক অস্ত্রে এগিয়ে আছে পাকিস্তান। ভারত ও পাকিস্তান—উভয় দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী, এবং তাদের প্রতিরক্ষা কৌশলে এই ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারত।

ভারতের ঘরে রয়েছে আনুমানিক ১৩০ থেকে ১৪০টি পারমাণবিক অস্ত্র।

এসব অস্ত্র বহনে রয়েছে আধুনিক ডেলিভারি সিস্টেম—যেমন অগ্নি-থ্রি ও অগ্নি-ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (যার পাল্লা ৩ হাজার থেকে ৫ হাজার কিলোমিটার), মিরাজ ২০০০ ও রাফায়েল যুদ্ধবিমান, এবং সমুদ্রভিত্তিক প্রতিরক্ষায় পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিহান্ট। ভারত “নো ফার্স্ট ইউজ” (এনএফইউ) নীতিতে অটল—অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতেও প্রথমে পারমাণবিক হামলা না চালানোর অঙ্গীকার রয়েছে তাদের। তবে কোনো পারমাণবিক হামলার শিকার হলে ভারত ব্যাপক ও কঠোর প্রতিশোধমূলক হামলার পক্ষে।

পাকিস্তান

পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা আরও বেশি—১৪০ থেকে ১৫০টির মধ্যে। ডেলিভারি ব্যবস্থায় রয়েছে শাহিন-টু ও শাহিন-থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এফ-১৬ যুদ্ধবিমান এবং বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পাকিস্তান অনুসরণ করে ‘ফুল-স্পেকট্রাম ডেটারেন্স’ নীতি—এই কৌশলের আওতায় দেশটি প্রয়োজনে যুদ্ধের সময়ই আগেভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

দুই দেশের এই পারমাণবিক সক্ষমতা কেবল প্রতিরক্ষা নয়, কৌশলগত চাপ ও পাল্টা জবাবের রাজনীতিকেও জটিল করে তুলেছে।

সূত্র : গ্লোবাল ফায়ারপাওয়ার সূচক ২০২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১২

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৪

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৫

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৬

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৭

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৮

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৯

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

২০