admim
১৮ জুন ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘গুরুতর’অভিযোগ তুললেন ইশরাক25

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তার দাবি, উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দের লোক নিয়োগ দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছেন।

অনলাইন ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তার দাবি, উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দের লোক নিয়োগ দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছেন।

আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইশরাক হোসেন। এ সময় তিনি আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন।

ইশরাক হোসেন বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দের ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে তিনি দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন।’

উপদেষ্টা আসিফ মাহমুদ শপথ ভঙ্গ করেছেন দাবি করে তিনি বলেন, অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ শপথ ভঙ্গ করেছেন।

শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।

মঙ্গলবার সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাকের সমর্থকরা। ‘আমরা ঢাকাবাসী’র ব্যানারে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন তারা। এদিকে গতকাল সোমবার নগর ভবনে একটি সভায় অংশ নেন ইশরাক হোসেন।

সেখানে তাকে প্রধান অতিথি রাখা হয়। ওই সভার ব্যানারে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে উল্লেখ করা হয়।

সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তী সময়ে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই।’

তিনি বলেন, ‘তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৯

ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির

১০

‘জঙ্গি নাটক’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা, স্ত্রী-সন্তানকে গুমের অভিযোগ

১১

ট্রাম্পের ১৫ দফার রোডম্যাপ প্রকাশ করেছে ‘বোর্ড অব পিস’

১২

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

১৩

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

১৪

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম

১৬

বিশ্বকাপ স্বত্ব বিক্রি থেকে পিছু হটলেন ফিফা সভাপতি

১৭

অনুষ্ঠান শেষে একা ঘুরছিল ২ বছরের শিশু, পরিবারকে খুঁজছে পুলিশ

১৮

বেগুনের কেজি ১৫০ আর ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ

১৯

সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার দাবি, অস্বীকার পুলিশের

২০