admim
১৩ জুলাই ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিয়ানমারের সেনাঘাঁটিতে হামলার, মুখে থাইল্যান্ডে পালিয়ে গেল মিয়ানমারের ১০০ সেনা

মিয়ানমারের সেনাঘাঁটিতে হামলার, মুখে থাইল্যান্ডে পালিয়ে গেল মিয়ানমারের ১০০ সেনা

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের পাঁচ শতাধিক সেনাসদস্য ও শত শত বেসামরিক নাগরিক পালিয়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ থাইল্যান্ডে। দেশটির একটি সেনাঘাঁটিতে জাতিগত বিদ্রোহীদের হামলার ঘটনায় তারা পালিয়ে যান।

পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের সেনা সংখ্যা ১০০ জন। রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, মিয়ানমারে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে জাতিগত বিদ্রোহীদের হামলার পর অন্তত ৫০০ জনের বেশি সেনা ও সাধারণ মানুষ পালিয়ে গিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে থাই সেনাবাহিনী।
থাই সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেল ৩টার দিকে ক্যারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) মিয়ানমারের কায়িন প্রদেশে একটি সেনা ঘাঁটিতে আক্রমণ চালায়। এরপরই প্রায় ১০০ জন মিয়ানমার সেনা ও ৪৬৭ জন সাধারণ মানুষ সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে ঢুকে পড়েন।

থাই কর্তৃপক্ষ জানান, তাদের নিরস্ত্র করে চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।
কেএনএলএ-র রাজনৈতিক শাখার নেতা স থামেইন তুন বলেন, “সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়েছে এবং আমাদের যৌথ বাহিনী সেনাবাহিনীর কিছু ফ্রন্ট পোস্ট দখল করেছে। কিছু সেনা আত্মসমর্পণ করেছে, আবার কিছু পালিয়ে থাইল্যান্ডে ঢুকেছে।”

জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থি বাহিনীর সঙ্গে জান্তা সরকারের দুই বছরেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধে মিয়ানমার কার্যত বিপর্যস্ত। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ৮১ হাজার মিয়ানমার নাগরিক থাইল্যান্ডে শরণার্থী বা আশ্রয়প্রার্থী হিসেবে বসবাস করছেন।

এদিকে মিয়ানমারের সাগাইং অঞ্চলে একটি বৌদ্ধ মঠে বিমান হামলায় কমপক্ষে ২২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। নিহতরা সবাই ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিতে এসেছিলেন।

একজন স্থানীয় বাসিন্দা ও এক জান্তাবিরোধী যোদ্ধার বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাত ১টার দিকে সাগাইংয়ের লিন তা লু গ্রামে মঠটির হলরুমে বিমান হামলা চালানো হয়। জান্তাবিরোধী এক যোদ্ধা বলেন, “মানুষ ভাবছিল মঠে থাকলে নিরাপদ থাকবে। কিন্তু তাও রেহাই পেল না। তিন শিশুসহ ২২ জন নিহত হয়েছেন। আরও দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।”

এই হামলা নিয়ে এখন পর্যন্ত মিয়ানমার সামরিক বাহিনীর মুখপাত্র জ’ মিন তুন কোনও মন্তব্য করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০