Ritesh Beghi
২৫ জুলাই ২০২৫, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেফাত উল্লাহ সেফুদার মৃত্যুর গুজব খণ্ডন: ‘আমাকে বার বার মেরে ফেলিস কেন গরিবেরা’

সেফাত উল্লাহ সেফুদা মৃত্যুর গুজব খণ্ডন

গতকাল বৃহস্পতিবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচিত ব্যক্তিত্ব ও প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদার মৃত্যুর গুজব। তবে নিজেই দিলেন বেঁচে থাকার তথ্য। ২৪ জুলাই রাত ১০টায় নিজের ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করেন তিনি।

সেফাত উল্লাহ সেফুদা নামক ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, ‘তোরা আমাকে বার বার মেরে ফেলিস কেন গরিবেরা?’ তার এ পোস্টে প্রতিবেদন লেখা পর্যন্ত ২ লাখ ৪৬ হাজার রিঅ্যাক্ট, ২৩ হাজার ২শ কমেন্টস এবং ২৬ হাজার শেয়ার লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ফেসবুকে লাইভেও আসেন সেফায়েত উল্লাহ। তিনি বলেন, ‘আমাদের সবার প্রিয় সেফুদা ইন্তেকাল ফরমাইয়াছেন। একেবারে খাঁটি অপূর্ব সুন্দর, ইসলামিক ভাষা। এ ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে কিছু ফেসবুক-ইউটিউবার অনেক টাকা কামিয়েছেন।

আমার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরনের মিথ্যা প্রচার করছে। আমি সম্পূর্ণ সুস্থ আছি। আগের চেয়ে আরো ২০ বছর বয়স কমে গেছে।’জানা যায়, সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চেড়িয়াড়া গ্রামের মৃত হাজি আলী আকবরের ছেলে।

তার চাচাতো ভাই আবু সালেহ মো. সেলিম বলেন, ‘আজ আমার সঙ্গে তার কথা হয়নি। তবে বিকেলে তার ফুফাতো ভাই ও ওয়ারুক বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ইরানের সাথে কথা হয়েছে মোবাইলে। সেফুদা তাকে বলেছেন, গুজব ছড়িয়েছে জেনেই ফোন দিয়েছেন। পরে দুজনে কুশল বিনিময় করেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১০

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১১

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১২

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৩

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৪

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৫

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১৬

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১৭

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

২০