admim
২৬ অগাস্ট ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানি দূতাবাসের কার্যক্রম, স্থগিত করল অস্ট্রেলিয়া

ইরানি দূতাবাসের কার্যক্রম, স্থগিত করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানি দূতাবাসের কার্যক্রম, স্থগিত করল অস্ট্রেলিয়া,ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ইহুদিবিরোধী হামলার নির্দেশ দেওয়ার, অভিযোগ এনেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, এ কারণে ক্যানবেরা থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) ক্যানবেরায় সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন, এই হামলার লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতি নষ্ট করা এবং বিভেদ ছড়ানো।

তিনি বলেন, “এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অস্ট্রেলীয় সরকার কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।” খবর আল জাজিরার।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সব কূটনীতিককে তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে।

ইরানি দূতাবাসের কার্যক্রম

পাশাপাশি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে আইন প্রণয়ন করা হবে।

সরকারি তথ্যানুযায়ী, গত বছর ১০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আদাস ইসরাইল সিনাগগে হামলার ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানান, ইরানের রাষ্ট্রদূত আহমাদ সাদেঘি ও তার তিন সহকর্মীকে “পারসোনা নন গ্রাটা” ঘোষণা করা হয়েছে এবং সাত দিনের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।

তিনি আরও জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করল। একই সঙ্গে তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করেছে ক্যানবেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০