news desk
২৮ মার্চ ২০২০, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ করছে জেলা প্রশাসন

ফরিদপুর ::  করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। আজ শনিরবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত ত্রান ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদের কর্মহীন হয়ে পড়া হত দরিদ্র দিনমজুর মানুষের মাঝে বিতরণ কার্যক্রমের শুরু করা হয়। এরপর ইউনিয়নের অন্যান্যে এলাকাগুলোতেও বিতরণে অংশ নেন জেলা প্রশাসক। পরিবার প্রতি চাল, ডাল, আলু, তেল, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দেয়া হয়। একইভাবে জেলার বিভিন্ন উপজেলায়গুলতেও প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।

ফরিদপুরে ত্রান বিতরণে জেলা প্রশাসক অতুল সরকার ছাড়াও পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা, কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার সাংবাদিকদের বলেন, ফরিদপুরের ৯টি উপজেলার খাদ্য সহায়তা বিতরন কর্মসূচিতে ৩১শত ০৬টি পরিবারের জন্য ১১৫ মেঃ টন চাল ও নগদ ১৮ লক্ষ ১০হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন এখন থেকে করোনার প্রভাবে থাকা কোন নিম্ন আয়ের মানুষ জেলায় আর অভুক্ত থাকতে হবে না।

সালথাঃ এদিকে  শনিবার সকালে সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ সালথার বেশ কয়েকটি ইউনিয়নের গ্রামে গিয়ে কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডালের ১টি করে প্যাকেট পৌঁছে দেন। সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, উপজেলার ৮ টি ইউনিয়নে একযোগে এক সাথে কর্মসূচি চালু করা হয়েছে। গট্টি ইউনিয়নে ৬০, আটঘর ৪০, সোনাপুর ৪০ জন ও বাকি প্রত্যেক ইউনিয়নের ৩০ জন কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এ সহায়তা প্রদান করা হচ্ছে। প্রথমদিনে ২৯০ টি পরিবারের মাঝে সহায়তা দেওয়া হয়। এ সহায়তা প্রদান অব্যহত থাকবে। আশাকরি উপজেলার কোন মানুষ না খেয়ে থাকবে না। এসময় ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়া উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০