Ritesh Beghi
৫ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারা দেশে কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। একইসঙ্গে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাতে ও দিনে তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দ্বিতীয় দিনে (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

তৃতীয় দিন (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করবে৷ এ সময় আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং শেষরাতে কুয়াশার সম্ভাবনা অব্যাহত থাকবে। এই তিন দিনেই সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির করা হলো লতিফ সিদ্দিকীকে

মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাল চীন

সম্ভাবনাময় ক্রিকেটার থেকে যেভাবে শীর্ষ সন্ত্রাসী হলেন ডেভিড ইমন

তাপপ্রবাহে বাংলাদেশে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি, ঝুঁকিতে লাখো চাকরিজীবী

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে ৩ দমকলকর্মীর মৃত্যু

মানহানি মামলার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ট্রাম্প

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

আন্দোলনকারীদের ‘আবর্জনা’ বলে কটাক্ষ কঙ্গনার, পালটা জবাব অভিজিতের

আবাসিক ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিহত ৩

যে হত্যাকাণ্ডে কেঁদেছিল দেশবাসী, শুধু কান্নার অধিকার ছিল না স্ত্রী-কন্যার

১০

ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউ’র পর্যবেক্ষণ আমলে নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

১১

সহসাই কাটছে না গ্যাস সংকট

১২

রণবীরের ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

১৩

বিশ্ব বাঘ দিবস আজ

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

১৬

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ

১৭

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

১৮

মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

১৯

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮

২০