Ritesh Beghi
৯ ডিসেম্বর ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবারের নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ২০২৬ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার। কিন্তু নানাভাবে নির্বাচনটাকে একটি শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহিদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে এ অভিযোগ করেন তিনি৷

আখতার হোসেন বলেন, বাংলাদেশে নির্বাচনের এক ধরনের প্রস্তুতি আমরা খেয়াল করছি। কিন্তু যে নির্বাচনটা ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার নির্বাচন হওয়ার কথা ছিল না। আমরা চেয়েছিলাম যেই কাঠামো বাংলাদেশকে ফ্যাসিবাদি করে তোলে সেই কাঠামো থেকে উৎরে গিয়ে নতুন এক কাঠামোর রাজনীতি প্রতিষ্ঠা করতে। সেটা আমাদের দীর্ঘদিনের লক্ষ্য এবং চাওয়ার জায়গা ছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষেরা রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছে, যে মানুষেরা ২৪-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন। যারা শাহাদাত বরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, এই সংস্কারের কথা বিএনপি-জামায়াত কোনো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছে না।

তিনি আরও বলেন, তারা কিভাবে ক্ষমতা দখল করবে, কিভাবে ক্ষমতায় আসবেন শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, এই ধরনের আয়োজনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছে। বাংলাদেশের জনগণকে ভালো করে এটা বুঝতে হবে।

আখতার বলেন, একদল বলছে যে, আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি। অভিজ্ঞতা আছে। আরেকদল বলছে আমরা কখনোই ক্ষমতায় আসিনি, আমরা নতুন কিছু দিতে চাই। যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছে। যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধভাবে আবার ক্ষমতাপ্রাপ্ত হবেন, এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন, দেশ পরিচালনা করেছেন সেই অভিজ্ঞতার কথা বলছেন…বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতা ভুলে যায়নি।

তিনি বলেন, আবার যারা মন্ত্রিত্ব শেয়ার করে আজ নিজেদের নতুন বলে দাবি করছেন তারাও কিন্তু জনগণের কাছে অর্ধ সত্য বক্তব্য দিয়ে মানুষকে অন্ধকারে রাখার রাজনীতি করে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১০

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১১

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১২

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৩

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৪

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৫

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১৬

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১৭

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

২০