news desk
২৯ মার্চ ২০২০, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনের কঠোর অবস্থানের পরও ভূঞাপুরের হাট বাজারগুলোতে কমছেনা মানুষের উপস্থিতি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সাপ্তাহিক ও দৈনিক হাট-বাজারগুলোতে কমছেনা মানুষের উপস্থিতি । করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দুরত্ব বজায় রাখছে না তারা। রোববার (২৯ মার্চ) উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে এমন চিত্র দেখা গেছে।

যদিও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন প্রতিনিয়ত গ্রাম পর্যায়ের হাট-বাজারগুলোতে গিয়ে মানুষকে সচেতন করতে নিয়মিত প্রচারণাসহ অকারণে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করছে। চালানো হচ্ছে বিভিন্ন ধরনের প্রচারণা। তারপরও গ্রাম পর্যায়ের এসব মানুষজন হাট-বাজারগুলোতে সমাবেত হচ্ছে।

করোনাভাইরাস আতঙ্কে ভাইরাস সংক্রমনরোধে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে। এতে মানুষজন শহর থেকে গ্রামে চলে আসে। কিন্তু গ্রামে এসে কোয়ারেন্টাইন না মেনে অকারনেই হাট-বাজারগুলোতে ভীড় জমাচ্ছেন। মানছেন না সামাজিক দুরত্ব এবং সরকারি নিয়ম কানুন।

রবিবার সরেজমিনে উপজেলার গোবিন্দাসী হাটে গিয়ে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সামাজিক দুরত্ব না মেনেই হাট-বাজারে কেনাকাটায় ব্যস্ত সময় পাড় করছেন তারা। এছাড়া বামনহাটা, গাবসারা হাট, অজুর্নার গোবিন্দপুর, নিকরাইল ও পৌরসভার শিয়ালকোল হাটে মানুষের উপস্থিতি দেখা গেছে। এছাড়া দৈনন্দিন বাজারগুলোতে মানুষ ভীড় করছে। তবে প্রশাসন ওইসব হাট-বাজারগুলো অভিযান চালালেও পরে পুনরায় আবার মানুষ চলে আসে বাজারে।

হাট-বাজারে আসা মানুষরা জানান, লকডাউন করা ছাড়া মানুষের সমাগম বন্ধ করা সম্ভব নয়। হাট-বাজার বন্ধ থাকলে মানুষ আর হাটে আসবে না। তাছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য কেনার জন্য অামাদেরকে বাজারে অাসতে হয়। কপালে যা অাছে তাই হবে।

এএবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন বলেন, হাট বাজার বন্ধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। অামরা উপজেলা প্রশাসন, থানা পুলিশক ও সেনাবাহিনী নিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকা মনিটরিং করছি। তবে বাজার কমিটি এবং ইউপি চেয়ারম্যানদের অসহযোগিতার কারণে শত ভাগ সফলতা আসেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০