Publisher
১২ ডিসেম্বর ২০২৫, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদিকে গুলি করা দুই ব্যক্তিকে ‘শনাক্তের’ দাবি ডিসেন্টের

ঢাকা: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা দুই যুবক হাদির সঙ্গেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।

শুক্রবার (১২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি ফেসবুক আইডিতে এক পোস্টে এ দাবির কথা জানায়। এ সময় ওসমান হাদিকে গুলি করা দুই যুবককে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের মিল থাকা একটি ছবি প্রকাশ করা হয়।

যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত বা গ্রেপ্তারের কোনো তথ্য জানানো হয়নি।

পোস্টে দ্য ডিস্টেন্ট বলছে, ‘পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদির সঙ্গেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল।’

‘গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায়।’

দ্য ডিসেন্ট আরও জানায়, ‘গুলিকারীদের চিহ্নিত করতে আজকের জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। নতুন আপডেট পেলে জানানো হবে।’

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে সামনে ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢামেকে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেফতার

ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

বিশ্বকাপের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ

এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

১০

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

১১

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

১২

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

১৩

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

১৪

টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে ১০০ ডলারে! হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা

১৫

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

১৬

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

১৭

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৮

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১৯

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

২০