news desk
৩১ মার্চ ২০২০, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের মধুপুরে জ্বর-সর্দি-কাশিতে গার্মেন্টস কর্মীর মৃত্যু, করোনা সন্দেহে এলাকায় আতঙ্ক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত হয়ে হবিবুর রহমান হবি নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তিনি মারা যান। অসুস্থ হয়ে গত রোববার তিনি ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন। নিহত হবি উপজেলার মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার গ্রামের হাসেন আলীর ছেলে।

মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন জানান, হাবিবুর ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। রোববার জ্বর নিয়ে বাড়িতে এসেছিলেন। বিষয়টি তার পরিবারের লোকজন গোপন রেখেছিল। সোমবার থেকে তার পাতলা পায়খানা শুরু হয়েছিল। মঙ্গলবার রক্ত বমি করতে করতে তার মৃত্যু হয়। দুপুরে তার মৃত্যুর পরই এলাকায় ‘করোনায় আক্রান্ত’ হয়ে মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। আশপাশের বাড়ির লোকজনও দূরে সরে যায়।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান জানান, আইইডিসিআর এর প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রুবিনার নেতৃত্বে একটি দল মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার জন্য তার বাড়িতে গিয়েছেন। ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিল কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। ওই দলের তত্ত্বাবধানে মৃত ব্যক্তির দাফন হবে। মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০