admim
১৭ জানুয়ারী ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জেলা প্রতিবেদক: আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়, সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না, আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ও বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে রায়পুর ৩৩/১১ কেভি সাব-স্টেশনে বাৎসরিক জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসময় শহীদ এম মনসুর আলী মেডিকাল কলেজ ও হাসপাতাল, সার্কিট হাউস, সিরাজগঞ্জ জেলা কারাগার, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, সরকারি পোল্ট্রি ফার্ম, শিয়ালকোল, চক শিয়ালকোল, দিয়ার বৈদ্যনাথ, বগুড়া বাসস্ট্যান্ড, কাজীপুর রাস্তার মোড়, বাজার স্টেশন, মাসুমপুর, কান্দাপাড়া, উকিল পাড়া, সয়াগোবিন্দ, ভাষাণী রোড, সয়াধানগড়া, উত্তর সয়াধানগড়া, নয়ন মোড়, পুকুর চালা, মাহমুদপুর, রায়পুর, চর রায়পুর, রায়পুর ১নং মিল গেট, কল্যাণী, চর কল্যাণী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০