news desk
২ এপ্রিল ২০২০, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলমান দুঃসময়ে ১০ হাজার অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পিএইচপি ফ্যামিলি

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্থানে এসব পরিবারের মধ্যে বুধবার (০১ এপ্রিল) থেকে আগামী এক সপ্তাহ বিতরণ করা হবে খাদ্যপণ্য। এছাড়াও সুফি মোহম্মদ মিজানুর রহমান এ দুর্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাসের মতো মহামারি প্রতিরোধে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তিনি দল ও মত নির্বিশেষে অসহায়দের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে করোনা প্রতিরোধ করতে। নগরীর সাগরিকায় অবস্থিত প্রোটন গাড়ির কারখানায় চলছে অসহায় পরিবারের জন্য খাবারের প্যাকেজিং।

মঙ্গলবার কারখানায় দেখা যায়, প্রকৌশলী থেকে শুরু করে গাড়ি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা এক সংগে নেমেছেন এ কর্মজজ্ঞে। এ কাজে অভিজ্ঞতা না থাকলেও মানুষের জন্য কিছু করার মানসিকতা থেকে তারা এসব করছেন স্বতঃস্ফুর্তভাবে। আর কারখানায় সার্বক্ষণিক অবস্থান করে পিএইপি অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক আখতার পারভেজ এই প্যাকেজিং কাজের তদারকি করছেন।

আখতার পারভেজ বলেন, করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবীর দুর্যোগের ধাক্কা আমাদের দেশেও এসে লেগেছে। এ সময় আমরা কারখানায় গাড়ি উৎপাদন বন্ধ রেখে তা মানবসেবায় রূপান্তর করেছি। কারখানায় বানিয়েছি আপাততঃ খাবারের গুদাম। এখানেই চলছে খাবার প্যাকেজিংয়ের কাজ। মানবসেবার এই কাজ অব্যাহত রাখবে পিএইচপি ফ্যামিলি।

জানা যায়, জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব শুকনো খাদ্য গরিব জনগণের মাঝে বিতরণ করা হচ্ছে। এসব খাবারের তালিকায় থাকছে চাল, ডাল, লবণ, ভোজ্য তেল ও আলু। ঘরবন্দি মানুষের জন্য অনিবার্য খাবারগুলোই বিতরণের জন্য বেছে নেওয়া হয়েছে।
জানা যায়, সমাজসেবায় বিশেষ অবদান রাখায় পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে সরকার এবছর একুশে পদকে ভুষিত করেছেন। একুশে পদকের সঙ্গে প্রাপ্ত অর্থ ইতোমধ্যে তিনি করোনা ভাইরাস সংক্রমণের চিকিৎসায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের হাতে হস্তান্তর করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০