Ritesh Beghi
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিকে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই নতুন সরকারের কাছে দেশের বিপর্যস্ত ব্যাংকিং খাত, ঝিমিয়ে পড়া শেয়ারবাজার এবং সামগ্রিক ব্যবসা-বাণিজ্য পুনরুদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি কাজী মো. নজরুল ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হক স্বাক্ষরিত এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় বিনিয়োগকারীরা প্রত্যাশা ব্যক্ত করেছেন, জনগণের রায়ে গঠিত এই সরকার ও শক্তিশালী বিরোধী দলের সমন্বিত প্রচেষ্টায় দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনর্গঠিত হবে। বিশেষ করে সরকার গঠনের প্রথম ছয় মাসের মধ্যেই যেন সংস্কারের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে জোর দেওয়া হয়েছে।

তাদের মতে, সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে বাজারে জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনা এবং বিনিয়োগের পরিবেশে নতুন গতি সৃষ্টি করা সম্ভব।

নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। তারা মনে করেন, দেশের অর্থনীতির চাকা সচল করতে একজন যোগ্য অর্থমন্ত্রী ও পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞ অর্থ প্রতিমন্ত্রীর বিকল্প নেই। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএসইসি, আইসিবি এবং এনবিআরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দক্ষ ও নিরপেক্ষ নেতৃত্ব নিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ঐক্য পরিষদ আরও উল্লেখ করেছে, গত দুই বছরে প্রতিবেশী দেশে শত শত নতুন কোম্পানি শেয়ারবাজারে এলেও বাংলাদেশে নতুন তালিকাভুক্তির চিত্র ছিল হতাশাজনক। তাই নতুন সরকারের কাছে তাদের বিশেষ অনুরোধ– বহুজাতিক ও লাভজনক রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে দ্রুত বাজারে আনার উদ্যোগ নেওয়া হোক। আগামী পাঁচ বছর জাতীয় অর্থনীতি ও আর্থিক খাতের উন্নয়নে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং ইতিবাচক ভূমিকা রাখার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০