গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্যাব)। সংগঠনের চেয়ারম্যান প্রফেসর মুহম্মদ মতিউর রহমান গাজ্জালী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।
দীর্ঘ লড়াই, সংগ্রাম এবং নির্বাসিত জীবন শেষে একটি ঐতিহাসিক সাধারণ নির্বাচনে বিএনপিকে ক্ষমতাসীন করার ক্ষেত্রে জনাব তারেক রহমানের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে।
আধুনিক বাংলাদেশের প্রত্যাশা: দেশের মানুষ তার সুযোগ্য ও আধুনিক নেতৃত্বে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করবে বলে গভীরভাবে প্রত্যাশা করে।
বিবৃতিতে স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং “মাদার অব ডেমোক্রেসি” বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়েছে।
শ্যামলীস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এই বিবৃতিতে শিক্ষাক্ষেত্রের উন্নয়নে নতুন সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ইঙ্গিত দেয় সংগঠনটি।
মন্তব্য করুন