শ্রেষ্ঠত্ব অর্জনকারী সহকারী পুলিশ সুপারদের ট্রফি বিতরণ করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
- / 112
৩৬তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর সারদায় পৌঁছেছেন। রোববার বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমির হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। ৩৬তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ যোগ দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের সময় বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সহকারী পুলিশ সুপারদের মধ্যে ট্রফি বিতরণ করেন।



























