Ritesh Beghi
৮ এপ্রিল ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

দুই সপ্তাহের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি কার্যকর হতেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। ফলে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্বর্ণের দাম ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা। নতুন এ দাম এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

তার আগে সর্বশেষ গত সোমবার সোনার দাম বেড়েছিল।

নতুন দাম অনুযায়ী, আজ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে বেড়ে হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের সোনার ভরি বিক্রি হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

সেই হিসাবে আজ থেকে ২২ ক্যারেটে ৬ হাজার ৫৯০ টাকা, ২১ ক্যারেটে ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটে ৫ হাজার ৩৬৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে ভরিতে সর্বোচ্চ ৩৫০ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের রুপার ভরি দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। গতকাল যা ছিল ৫ হাজার ৫৪০ টাকা।

যুদ্ধবিরতির কারণে বিশ্ববাজারের স্পট মার্কেটে আজ বেলা পৌনে ১১টায় প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭৯৮ ডলার। এই দাম গতকালের চেয়ে ১৩৮ ডলার বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০