news desk
১২ এপ্রিল ২০২০, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বহিরাগত ঠেকাতে চাঁদপুর-কুমিল্লা সীমানায় কড়া পাহারা

মনিরুল ইসলাম মনির : করোনার বিস্তার রোধে বহিরাগতদের ঠেকাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শ্রীরায়েচর-বাংলাবাজার সেতুতে পাহারা বসিয়েছে মতলব উত্তর থানা পুলিশ।

করোনা ভাইরাসে ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলাসহ কয়েকটি জেলায় আশঙ্কাজনকভাবে আক্রান্ত হওয়ার পর থেকেই মানুষ ভয়ে জলপথ ও স্থলপথে মতলব উত্তরসহ চাঁদপুরের বিভিন্ন উপজেলায় আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় এমন খবর প্রকাশ হওয়ার পরই থানা পুলিশ তাদের পাহারা জোরদার করেছেন। চাঁদপুর ও কুমিল্লা জেলা সীমানায় শ্রীরায়েরচর-বাংলাবাজার সেতুর পূর্ব পাড়ে দাউদকান্দি ও পশ্চিম পাড়ে মতলব উত্তর উপজেলা সীমানা। মতলব উত্তর উপজেলা বাগানবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. নান্নু মিয়া, দাউদকান্দির উপজেলা পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম মনির হোসেন ও পাঁচগাছিয়া ইউপির চেয়ারম্যান মো. জামাল উদ্দিন চৌধুরী থানা পুলিশের পাশাপাশি তাঁরাও বহিরাগত ঠেকাতে কাজ করছেন।

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান মো. নান্নু মিয়া জানান, করোনা ভাইরাস থেকে জনসাধারণকে রক্ষার জন্য সরকার নারায়নগঞ্জ, গাজিপুর, নরসিংদীসহ ঢাকার অনেকাংশ লকডাউন করেছেন। ওই সকল এলাকায় করোনার প্রভাব বেশি পরিলক্ষিত হওয়ায় সেখানে থাকা চ চাঁদপুর জেলার মানুষ সেখানের হোম কোয়ারেন্টাইনে না থেকে ভয়ে পালিয়ে নৌকা, ট্রলার, স্পিড বোড, ট্রাক, এ্যাম্বুলেন্স এমনকি অটো বাইকে করেও চলে আসছে।

তিনি আরো বলেন, ভয়ে পালিয়ে আসা মানুষজন নারায়নগঞ্জ থেকে নদী পথে ও কুমিল্লার দাউদকান্দি হয়ে স্থলপথে মতলব উত্তর তথা চাঁদপুর ঢুকে পড়ছে। এর ফলে মতলব উত্তরে মানুষের মধ্যে করোনা আতঙ্ক বেশি ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ থেকে আসা দুইজন করোনায় আক্রান্ত হয়েছে। মূলতঃ একারণেই জল ও স্থল সীমানায় পাহারা জোরদার করা হয়েছে। আশা করি এখন আর কোন বহিরাগত মতলব উত্তরে ঢুকতে পারবে না।

দাউদকান্দি উপজেলার পদুয়া ইউপি চেয়ারম্যান এসএম মনির হোসেন বলেন, লকডাউন হওয়া জেলাগুলো থেকে হরহামেশা মানুষ আসছে। ট্রাকে মালামালের সাথে গোপণে মানুষও বহন করছে দাউদকান্দি ও মতলব উত্তর এক সীমানাবর্তী। মতলব উত্তরে দুইজন করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় আমাদের দুর্চিন্তা বেড়েছে। তাই মতলব উত্তর থেকে যেনো কেউ আমাদের সীমানা প্রবেশ করতে না পারে সেই দিকে নজর রাখছি।

দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন চৌধুরী বলেন, মতলব উত্তরের সাথে দাউদকান্দির সীমান্ত রয়েছে। সেই সীমান্তগুলোকে করা নজরদারির মধ্যে রাখার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। লকডাউন হওয়া জেলাগুলো থেকে যারা মতলব উত্তরে এসেছেন, প্রশাসন ও পুলিশের উচিৎ তাদেরকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টামে বাধ্য করা।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক লোকমান হোসেন বলেন, কোনভাবেই জরুরী পণ্য বহন ছাড়া ট্রাক বা অন্যান্য মালবাহী গাড়িগুলোকে ঢুকতে দেয়া হচ্ছেনা। লকডাউন কার্যকর করতে আমার কাজ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০