Ritesh Beghi
২৩ এপ্রিল ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধের প্রভাব এশিয়ার মুদ্রায়, রেকর্ড সর্বনিম্নে রুপিয়াহ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রভাব বিশ্ব বাণিজ্যে ব্যাপকভাবে পড়েছে। হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বেড়েছে তেলের দাম, সেই প্রভাব সরাসরি পড়েছে বিভিন্ন দেশের মুদ্রায়। বিশেষ করে যারা তেল আমদানি করে চলে, তাদের ওপর।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তেলের দাম বাড়ার কারণে ইন্দোনেশিয়ার মুদ্রা রেকর্ড সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এক মার্কিন ডলারের বিপরীতে দাম দাঁড়িয়েছে এখন ১৭ হাজার ৩১৫ রুপিয়াহতে। এটিই দেশটির মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন।

ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এশিয়ার দেশগুলোর ওপর। বিশেষ করে যেসব দেশ জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল—যেমন ইন্দোনেশিয়া, ভারত, ফিলিপাইন ও থাইল্যান্ড। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ তেলের দাম এসব দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে। বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়েছে। তবে মুদ্রার হারে ততটা প্রভাব ফেলেনি।

বুধবার (২২ এপ্রিল) ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক ইন্দোনেশিয়া’ জানিয়েছে, তারা ‘অবমূল্যায়িত’ রুপিয়াহকে রক্ষা করতে সর্বাত্মক পদক্ষেপ নেবে। একই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন অনুযায়ী নীতিমালায় পরিবর্তন আনার প্রস্তুতির কথাও জানিয়েছে সংস্থাটি।

ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুপিয়াহর মান ৩ শতাংশের বেশি কমেছে। যা এ বছর এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন পারফরম্যান্স ভারতের রুপির পরেই।

এদিকে ফিলিপাইনে বৃহস্পতিবার পেসোর মান ডলারের বিপরীতে ৬০.৫২৪-এ নেমে এসেছে। যা দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। একইভাবে থাইল্যান্ডের মুদ্রা বাতও দুর্বল হয়ে প্রতি ডলারে ৩২.৪৪-এ নেমেছে। যা ৮ এপ্রিলের পর সর্বনিম্ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০