Ritesh Beghi
২৫ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর নোবেল পাওয়া উচিত: হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর ‘প্রতি বছর’ নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। কারণ তারা ‘সঠিকভাবে’ যুদ্ধ করে। তবে এই কথা বলার মাত্র কয়েক সেকেন্ড আগেই তিনি গর্ব করে জানান, তার নেতৃত্বে সামরিক বাহিনী এখন ‘সর্বোচ্চ সহিংসতা’ ঘটাতে সক্ষম।

শুক্রবার ইরান যুদ্ধ বিষয়ক একটি সংবাদ সম্মেলনে এক সাংবাদিক হেগসেথকে জিজ্ঞেস করেন, ‘যুদ্ধ মন্ত্রণালয়’কে ‘শান্তি মন্ত্রণালয়’ নাম দেওয়ার কথা ভাবছেন কিনা। জবাবে হেগসেথ বলেন, ‘শক্তির মাধ্যমে শান্তি’ আনতেই এটিকে ‘যুদ্ধ’ মন্ত্রণালয় বলা হয়।

তিনি আরও বলেন, ‘যখন সঠিকভাবে যুদ্ধ করা হয়, তখন লক্ষ্য থাকে অন্য প্রান্তে শান্তি আনা। যে প্রতিষ্ঠানটি প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, সেটি হলো মার্কিন সামরিক বাহিনী। কারণ আমরা শুধু আমাদের দেশের নয়, পৃথিবীর অনেক মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দিই।’

তবে এই মন্তব্যের মাত্র এক মিনিট আগেই হেগসেথ বলেন, তার নেতৃত্বে সেনারা ‘সর্বোচ্চ সহিংসতা’ আনার ক্ষমতা রাখে। তিনি বলেন, ‘আমি চাই তারা ক্ষমতা রাখুক। আমাদের নিয়মের মধ্যে থেকে শত্রুর বিরুদ্ধে সর্বোচ্চ সহিংসতা আনতে সব ক্ষমতা পাক। কারণ যুদ্ধ সহিংস। আমি চাই আমাদের লোকেরা ঘরে ফিরুক, আর তাদের লোকেরা না ফিরুক।’

এই মন্তব্য আসছে এমন একটি সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ৩,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১,৭০০ জনের বেশি বেসামরিক মানুষ এবং শত শত শিশু রয়েছে। লেবাননেও ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক মানবাধিকারের বহু বিশেষজ্ঞ বলেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক যুদ্ধাপরাধ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার এবং বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন।

হেগসেথ যুদ্ধে বেসামরিক হত্যা ঠেকাতে থাকা নিয়মকে ‘বোকামির নিয়ম’ বলে আগেই সমালোচনা করেছিলেন। এবার সেই তিনি মার্কিন বাহিনীর নোবেলের দাবি তুললেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০