Ritesh Beghi
২৪ মে ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘নতুন কোনো হামলার জবাব হবে ভয়াবহ’

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমেদ ভাহিদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধে চলমান আলোচনার মধ্যেও ইরান শত্রুপক্ষের সব ষড়যন্ত্র নস্যাৎ করবে।  সেইসঙ্গে সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং নতুন কোনো আগ্রাসন হলে তার জবাব হবে ভয়াবহ বলেও জানান তিনি।

‘জাতীয় প্রতিরোধ, ত্যাগ ও বিজয় দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। দিবসটি খোররামশাহর মুক্তির বার্ষিকী হিসেবে পালিত হয়। ১৯৮২ সালে ৫৭৮ দিনের দখলদারিত্বের পর শহরটি মুক্ত হয়েছিল।

আহমেদ ভাহিদি বলেন, খোররামশাহর মুক্তি ইরানের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক। তার ভাষ্য, সাম্প্রতিক ‘তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধেও’ ইরান ৪০ দিনের কঠোর প্রতিরোধের মাধ্যমে শত্রুকে অপমানজনকভাবে যুদ্ধবিরতি চাইতে বাধ্য করেছে।

তিনি এ সময় পাঁচটি কৌশলগত দিক তুলে ধরেন।

প্রথমত, তার মতে ‘তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধ’ ছিল একটি হাইব্রিড যুদ্ধ। তবে আইআরজিসির শক্ত জবাব ও জনগণের সমর্থনের কারণে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

দ্বিতীয়ত, খোররামশাহর মুক্তির মূল শিক্ষা হলো নিজস্ব শক্তির ওপর নির্ভরতা ও কার্যকর প্রতিরোধ সক্ষমতা। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতার উন্নয়ন শত্রুদের হিসাব পালটে দিতে বাধ্য করেছে।

তৃতীয়ত, দেশের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হলো জনগণের দৃঢ় উপস্থিতি, যা শত্রুপক্ষের ষড়যন্ত্র ও অনুপ্রবেশের বিরুদ্ধে অটুট দেয়াল হিসেবে কাজ করে।

চতুর্থত, ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র, বিমান, নৌ, স্থল, মহাকাশ ও সাইবার—সব ক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তাই নতুন কোনো হামলা হলে তার জবাব আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ‘ধ্বংসাত্মক ও ভয়াবহ’ হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

পঞ্চমত, ভাহিদির মতে খোররামশাহর মুক্তি ভবিষ্যতের বিজয়েরও মডেল। এর মধ্যে ‘পবিত্র কুদস মুক্ত করা’ এবং ‘ইসরাইলি শাসনের অবসান’র কথাও উল্লেখ করেন তিনি।

তথ্যসূত্র: মেহের 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০