Ritesh Beghi
৫ জুলাই ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

বলিউড অভিনেতা আমির খান এবং তার সঙ্গী গৌরী স্প্র্যাটের বিয়ের প্রথম ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এই ছবির মাধ্যমে ভক্তরা তাদের এই ঘরোয়া আয়োজনের একঝলক দেখার সুযোগ পেলেন।

সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যাচ্ছে, ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে এই যুগল বিয়ের নথিতে স্বাক্ষর করছেন।

খবর অনুযায়ী, ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, বান্দ্রার পালি হিলের বাসভবনে এক ঘরোয়া অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটের পাশে বসে বিয়ের রেজিস্ট্রিতে সই করছেন আমির খান।

আমিরের পরনে ছিল অফ-হোয়াইট (হালকা সাদা) রঙের ঐতিহ্যবাহী কুর্তা। অন্যদিকে গৌরী পরেছিলেন আইভরি (হাতির দাঁতের) রঙের এমব্রয়ডারি করা পোশাক, সঙ্গে নজরকাড়া নেকলেস ও ছিমছাম গয়না।

ছবিতে আরও দেখা যায়, গৌরীর আগের সংসারের ছোট ছেলেটি এই যুগলের মাঝখানে দাঁড়িয়ে বিয়ের নথিপত্রের দিকে তাকিয়ে আছে।

অনুষ্ঠানে বাবার পাশে আমিরের ছোট ছেলে আজাদ রাও খানকেও দেখা গেছে বলে খবরে জানানো হয়েছে।

খবর অনুযায়ী, ৫ জুলাই মুম্বাইয়ে আমির খানের বাসভবনে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিয়েতে ঘনিষ্ঠ পরিবারের সদস্য, ছোটবেলার বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের একটি ছোট দলসহ প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন।

নির্মাতা আশুতোষ গোয়াড়িকরও এই ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

প্যাস্টেল রঙের ফুল ও মোমবাতি দিয়ে সাজানো হয়েছিল বিয়ের অনুষ্ঠানস্থল, যা পুরো আয়োজনে এক স্নিগ্ধ ও অন্তরঙ্গ পরিবেশ তৈরি করেছিল।

খবর অনুযায়ী, প্রায় ২৫ বছর আগে আমির খান ও গৌরী স্প্র্যাটের প্রথম দেখা হয়েছিল। তবে এরপর তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না।

পরে ২০২৪ সালে বেঙ্গালুরুতে আমিরের চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে তাদের আবার যোগাযোগ হয় এবং এরপর তারা লং-ডিসট্যান্স রিলেশনশিপ বজায় রাখেন।

২০২৫ সালের মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে গৌরীকে নিজের সঙ্গী হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেন আমির। জানা যায়, এরপর গৌরী মুম্বাইয়ে চলে আসেন এবং ‘আমির খান প্রোডাকশন্স’–এর সঙ্গে যুক্ত হন।

বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলে, এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে।

এর আগে রীনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই অভিনেতা। তাদের দুই সন্তান—জুনাইদ ও ইরা খান। এরপর নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে আমির ও কিরণ রাও তাদের বিচ্ছেদের কথা জানান।

বিয়ের খবরটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই খুব সাদামাটা ও ঘরোয়া আয়োজনে বিয়ে করার জন্য এই যুগলকে প্রশংসায় ভাসাচ্ছেন।

ঘরোয়া এই আয়োজনের প্রথম ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এই যুগলকে শুভেচ্ছা জানিয়ে অসংখ্য বার্তা দিচ্ছেন নেটিজেনরা।

সূত্র: সামা টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০