Ritesh Beghi
২৬ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

মার্ভেল ভক্তদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ ঘিরে কৌতূহল আরও বেড়েছে। কারণ, এতে জনপ্রিয় অভিনেত্রী স্যাডি সিঙ্ক ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনো গোপন রেখেছেন নির্মাতারা। এ নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে সিনেমাটির চূড়ান্ত ট্রেলার প্রকাশের পর রহস্যের পাশাপাশি উত্তেজনাও যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে।

সম্প্রতি রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন জানান, স্যাডি সিঙ্কের চরিত্র গোপন রাখার সিদ্ধান্ত ছিল একেবারেই পরিকল্পিত। ভক্তদের একাংশ বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও তিনি বলেন, দর্শক রাগ করবেন কি না, তা তার নিয়ন্ত্রণে নেই। বরং সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতেই এ রহস্য বজায় রাখা হয়েছে।

ক্রেটনের বলেন, তিনি নিজেও কোনো সিনেমা দেখার আগে বেশি তথ্য জানতে পছন্দ করেন না। এমনকি অনেক সময় ট্রেলারও এড়িয়ে চলেন। তার বিশ্বাস, ‘ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির পর দর্শক বুঝতে পারবেন কেন স্যাডি সিঙ্কের পরিচয় আগেভাগে প্রকাশ করা হয়নি। তখন এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও কারও আপত্তি থাকবে না।

এদিকে সদ্য প্রকাশিত চূড়ান্ত ট্রেলার ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রেলারে টম হল্যান্ডের পিটার পার্কারকে আবারও অপরাধ দমনে ব্যস্ত দেখা যায়। তার সঙ্গে রয়েছে জেনডায়ার এমজে। তবে সবচেয়ে বড় চমক এসেছে মার্ক রাফালোর হাল্ককে ঘিরে। ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’-এর পর প্রথমবারের মতো হাল্ককে কথা বলতে দেখা গেছে। ট্রেলারে তার সংলাপ, ‘নো ব্যানার, অনলি হাল্ক’, ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সিনেমার কাহিনিতে দেখা যাবে, এমন এক পৃথিবীতে পিটার পার্কার লড়াই চালিয়ে যাচ্ছে, যেখানে কেউ আর তাকে মনে রাখে না। পুরোনো বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে সে এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। সেই মানসিক চাপ তাকে এমন এক পরিবর্তনের দিকে ঠেলে দেয়, যা হয়তো নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু সেই পরিবর্তনই শেষ পর্যন্ত অদৃশ্য এক শক্তিশালী খলনায়কের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র অস্ত্র হয়ে উঠতে পারে।

ক্রিস ম্যাককেনা ও এরিক সামার্সের চিত্রনাট্যে নির্মিত সিনেমাটির প্রযোজক অ্যামি প্যাসকাল ও কেভিন ফাইজ। আগামী ৩০ জুলাই ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০