Publisher
৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে অরাজকতা তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টম্বর) বিকেলে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। তারেক রহমান বলেন, গত কিছুদিন ধরে তারা লক্ষ্য করছেন, স্বৈরাচারী আমল কিংবা অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। এসব সমস্যা রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে- এ কথা সরকার কখনো অস্বীকার করেনি।

তিনি বলেন, এসব সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

এই ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবে এবং গণতান্ত্রিক নীতি-নৈতিকতা সর্বোচ্চভাবে অনুসরণের চেষ্টা করবে।

তিনি বলেন, কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে দেশের আইনে নির্ধারিত ব্যবস্থা রয়েছে। নির্বাচিত সরকার হিসেবে সরকার পরিষ্কারভাবে বলতে চায়, প্রত্যেকেরই নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত।

তারেক রহমান বলেন, স্বৈরাচারী আমলে একটি রাজনৈতিক দল ‘গুপ্তবেশ’ ধারণ করে স্বৈরাচারের ভেতরে লুকিয়ে ছিল। পরবর্তীতে ওই দলের নিজেদের লোকজনই বেরিয়ে এসে বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, বর্তমানে বেশকিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব বিভ্রান্তির মাধ্যমে বাংলাদেশের মানুষ যে স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তাদেরই আবার অরাজকতা সৃষ্টির সুযোগ করে দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী আমলে যারা আড়ালে লুকিয়ে ছিল, তারা এখন সেই স্বৈরাচারের পক্ষে থেকে অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা করছে কি না, সেটিও ভাবতে হবে।

তিনি বলেন, তা যদি হয়, তাহলে বলতে হবে, যারা গুপ্তভাবে ছিল তারা আবার সেই স্বৈরাচারকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। কারণ কয়েকদিন আগে গুপ্তদের একজন নেতা বলেছেন, এ বিষয়ে তাদের কোনো আপত্তি নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১০

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১১

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১২

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৩

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৪

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৫

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৬

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১৭

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৮

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৯

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

২০